চতুর্থ দিনের শুরুতেই এবাদতের স্যালুট, জয়ের পথে টাইগাররা

১৭ জুন ২০২৩, ১১:১৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
চতুর্থ দিনের শুরুতেই এবাদতের স্যালুট

চতুর্থ দিনের শুরুতেই এবাদতের স্যালুট © সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিন ৪ উইকেটে ৪২৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। তাতে ৬৬২ রানের বিশাল টার্গেট পায় সফরকারী দল। চতুর্থ দিনের শুরুতেই বল করতে আসেন এবাদত। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র এক রান খরচ করেন বাংলাদেশ পেসার। শরিফুল ইসলাম নিজের ওভারে দেন ২ রান। পরের ওভারেই নাসিরের উইকেট তুলে নেন এবাদত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ফলে জয়ের পথে এগিয়ে যাচ্ছে লিটন দাসের দল।

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরীফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ইব্রাহিম জারদান (০)। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। দ্বিতীয় ওভারেই শিকারীর ভূমিকা নেন তাসকিন। তার বলে আব্দুল মালিক (৭) ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে।

১২ রানে নেই ২ উইকেট। ৬ষ্ঠ ওভারে তাসকিন আহমেদের ভয়ংকর এক বাউন্সার হেলমেটে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি (১৩)। পরে অলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে থাকছেন না মেসি

এর আগে  টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ১৪৬ রানের ওপর ভর করে বাংলাদেশ ৩৮২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ২৩৬ রান এগিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। নাজমুল হোসেন শান্তর ব্যাক টু ব্যাক এবং অভিজ্ঞ মুমিনুল হকের সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪৫ রানে তৃতীয় দিন শেষ করেছিল আফগানিস্তান। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে দুই দিন ব্যাটিংয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন সফরকারী দলের কোচ জোনাথন ট্রট। তবে মিরপুরে চতুর্থ দিনের শুরুতেই আফগানদের চেপে ধরেছে টাইগার পেসাররা। 

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউ…
  • ১৮ মে ২০২৬
জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি
  • ১৮ মে ২০২৬
‘আমি ফেঁসে গেছি, তুমি কিন্তু ফেঁসে যেও না’— তিশার শেষ বার্তা
  • ১৮ মে ২০২৬
ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081