ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৫ উইকেটে হারিয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট-২০১৭ এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা বিশ্ববিদ্যালয় বোলারদের চমৎকার বোলিংয়ে মাত্র ১০১ রানে অল আউট হয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাবি দলটি। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে প্রায় জয়ের বন্দরে পৌছে যায় ঢাবি। শেষের দিকে আরো ২ টি উইকেট পড়লেও ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।