১৪৬ রানে অলআউট আফগানিস্তান

১৫ জুন ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল © সংগৃহীত

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশ দলের জন্য। কেননা আগের দিনের ৫ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে দলীয় স্কোরবোর্ডে ২০ রান তুলতেই ৩৮২ রানে অল-আউট হয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দলও হোঁচট খেয়ে বসে। টাইগার বোলারদের তোপে প্রথম ইনিংসে তারা সংগ্রহ করেছে মোটে ১৪৬ রান।

সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামে বাংলাদেশ দল। যদিও আফগানদের ফলো অন এড়াতে প্রয়োজন ছিল ১৮২ রান। তবে সেটা করতে পারেনি দলটির ব্যাটাররা।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে দলীয় ১৮ রানে ওপেনার ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দেন পেসার শরীফুল ইসলাম। এরপর মাথা তুলে দাঁড়ানোর আগে আবারও আঘাত হানেন এবাদত হোসেন। এবার ফিরিয়ে দেন আরেক ওপেনার আব্দুল মালেককে ব্যক্তিগত ১৭ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে রহমত শাহকে ফেরার আবার এবাদত।

লাঞ্চ থেকে ফিরেও ভাগ্য বদলাতে পারেনি আপগানরা। দলীয় ৫১ রানের মাথায় অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ফিরিয়ে দেন শরীফুল। এরপর অবশ্য বড় জুটির আভাস দিচ্ছিলেন নাসির জামাল-আফসার জাজাই। তবে ব্যক্তিগত ৩৫ রানে নাসির এবং ৩৬ রানে ফিরে যান জাজাই। এরপর অবশ্য দ্রত ফিরে যান ইয়ামিন আহমেদযায় এবং আমির হামযা। ৮ উইকেট হারিয়ে দলীয় রান তখন আফগানদের ১২৮।

ফলো-অনের সংখ্যা তখন উঁকি দিচ্ছে। তবে করিম জানাত লড়ে যাচ্ছিলেন সেটা এড়াতে। তবে নবম উইকেট হিসেবে ফেরেন নিজাত মাসুদ। অবশ্য শেষ রক্ষাও হয়নি আফগান ব্যাটার জানাতের, ফিরে যান ২৩ রান করেই মিরাজের বলে আউট হয়ে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9