সন্ধ্যায় মাঠে নামবে আর্জেন্টিনা, দেখবেন যেভাবে

১৫ জুন ২০২৩, ০১:১৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
সন্ধ্যায় মাঠে নামবে আর্জেন্টিনা

সন্ধ্যায় মাঠে নামবে আর্জেন্টিনা © সংগৃহীত

গত বিশ্বকাপেই এই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পথে শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লিওনেল মেসির দল। এবার প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন এশিয়া সফরে মেসিরা। আলবিসেলেস্তেদের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে অস্ট্রেলিয়ার ওটিটি প্ল্যাটফর্ম। 

বৃহস্পতিবার (১৫ জুন) প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর ১৯ জুন ইন্দোনেশিয়ায় মুখোমুখিও হবে বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়ার সাথে লিওনেল মেসির আর্জেন্টিনা এ পর্যন্ত ৮ বার দেখা হয়েছে। যেখানে আলবিসেলেস্তেদের ঝুলিতে আছে ৬টি জয়, বিপরীতে আছে একটি হার, আর ড্র হয়েছে এক ম্যাচ। এদিকে কাতার বিশ্বকাপের পর লা আলবিসেলেস্তে তাদের জয়ের পথ ধরে রেখেছে, মার্চ মাসে পানামা এবং কুরাকাওর বিপক্ষে তাদের উভয় প্রীতি ম্যাচেই ৯-০ ব্যবধানে জয়লাভ করেছে এবং লিওনেল মেসির দল। সব নিয়ে মেসি- ডি মারিয়ারা তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই আজ মাঠে নামছেন।

২০০৭ সালের পর গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসি বাহিনী। দুই দলের দ্বৈরথে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। 

আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে। ড্র হওয়া ম্যাচটির স্কোরলাইন ১-১। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৮ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৭ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৮টি। 

আগামীকাল আর্জেন্টিনার ম্যাচটি দেখবেন যেভাবে  

২০২২ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অঘটনের হার বাদ দিলে ৪৫ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে মেসিরা। সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন দিতে রাজি রিয়াল মাদ্রিদ

খেলা দেখবেন কিভাবে?

মেসির আর্জেন্টিনাকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকলেও বাংলাদেশি ভক্তদের জন্য দুঃসংবাদই থাকছে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের আজকের ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বিকল্প উপায়ে ম্যাচটি উপভোগের সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল 10 এবং লাইভ স্ট্রিমিং প্যারামাউন্ট প্লাস ও 10 প্লেতে সরাসরি দেখা যাবে। তবে বিশ্বের যে কোনো স্থান থেকে লাইভ স্ট্রিমিং সাইট ফ্যানাটিজ-এ সরাসরি দেখা যাবে। অন্যদিকে সরাসরি লাইভ স্কোর দেখা যাবে ফোটমোবে(fotmob)

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মনটিয়েল, জার্মান পেজেলা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, অ্যাক্সিকুয়েল প্যালাসিয়াস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওবানি লো সেলসো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, ডি মারিয়া, জুয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, আলেসান্দ্রো গার্নাচো, লুকাস ওকাম্পোস ও জিওভানি সিমিওনে।

বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে…
  • ১৮ মে ২০২৬
আসছে যুবদলের নতুন কমিটি, নেতৃত্বে অগ্রগণ্য যেসব নেতা
  • ১৮ মে ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ মে ২০২৬
শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ৮ম পরিচালনা পরিষদ গঠন
  • ১৮ মে ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৬…
  • ১৮ মে ২০২৬
একদিনে হামে ঝরল আরও ৫ শিশুর প্রাণ
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081