সাকিব-লিটনদের প্রধান কোচ হোয়াটমোর

১৫ জুন ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
ছবিতে বামে হোয়াটমোর মাঝে লিটন দাস এবং ডানে সাকিব

ছবিতে বামে হোয়াটমোর মাঝে লিটন দাস এবং ডানে সাকিব © ফাইল ফটো

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন লিটন কুমার দাস। উইকেটরক্ষক এই ব্যাটার খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে। আর এই দলের হেড কোচ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর।

গতকাল বুধবার মন্ট্রিয়েল টাইগার্স হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ দলের সাথে পুরোনো সম্পর্ক হোয়াটমোরের। ২০০৭ সাল থেকে বেশ কয়েকবছর দায়িত্ব পালন করেছেন সাকিব-তামিমদের। তাই খুব কাছ থেকে চেনেন তাদের। আন্তর্জাতিক লীগে তাকে হেড কোচ হিসেবে পাওয়াটা তাই সাকিব-তামিমের কাছে বড় ফ্যাক্টর।

মন্ট্রিয়েল টাইগার্সে সাকিব-লিটন বিশ্বের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দিপ লামিচানের মতো ক্রিকেটার খেলবেন সাকিব-লিটনের সতীর্থ হয়ে।

এবারের আসরে এই লিগে মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতিটি দলে খেলোয়াড় থাকবে ১৬ জন করে। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close