টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে নেই তামিম

১৪ জুন ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

ঘরের মাঠে চার বছর পর আবারও আফগানদের বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ২০১৯ সালের পর এই প্রথম সফরকারীদের সাথে সাদা পোশাকের খেলায় মুখোমুখী হচ্ছে টাইগাররা। সকাল সাড়ে নয়টায় এ ম্যাচের টস অনুষ্ঠিত হয়। আর টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদী। এদিকে চোটের কারণে দলের সঙ্গে নেই তামিম ইকবাল ও দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন লিটন দাস।

বুধবার (১৪ জুন) মিরপুরের 'হোম অব ক্রিকেট' শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে ম্যাচটি।

আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহেদির মতে, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে এমন সিদ্ধান্ত। টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলে জানিয়েছেন লিটন। ফলে টাইগাররা প্রথমে ব্যাটিংয়ে নামবে। তবে ব্যাকপেইনের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রয়েছেন তিন পেসার। সংশয় থাকলেও শেষ পর্যন্ত ইবাদত হোসেন ও শরীফুল ইসলামের সঙ্গে একাদশে থাকছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের একাদশে তামিম না থাকায় তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন। সঙ্গী হিসেবে থাকবেন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা জাকির হাসান। এছাড়া একাদশে আছেন দুইজন স্পিনার।

বাংলাদেশের একাদশ
মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

আফগানিস্তানের একাদশ
ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি (অধিনায়ক), বাহির শাহ, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা, ইশারুলহক নাভিদ, ইয়ামিন আহমেদজাই, জাহির খান।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউ…
  • ১৮ মে ২০২৬
জানুয়ারিতে কাউন্সিলসহ আরও যেসব পদক্ষেপ নিচ্ছে এনসিপি
  • ১৮ মে ২০২৬
‘আমি ফেঁসে গেছি, তুমি কিন্তু ফেঁসে যেও না’— তিশার শেষ বার্তা
  • ১৮ মে ২০২৬
ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন 
  • ১৮ মে ২০২৬
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন চাকরি, পদ ৬৯, আবেদন…
  • ১৮ মে ২০২৬
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নসহ ৫ দফা দাবি টাঙ্গাইল মেডিকেল …
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081