চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

আজ রাতে মুখোমুখি সিটি-ইন্টার মিলান

১০ জুন ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটি-ইন্টার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সিটি-ইন্টার © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ রাত ১ টায় তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে হট ফেভারিট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।

এবারের মিশনে সব দিক থেকেই এগিয়ে ইংলিশ ক্লাব সিটি। তবে তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো পেপ গার্দিওলার দলকে হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস। আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে আরাধ্য সেই রুপালি ট্রফিটি উঁচিয়ে ধরতে পারবে সিটি? পারবে কী ঐতিহাসিক ট্রেবল জিততে? নাকি ইতালিয়ান জায়ান্টরা সিটির হৃদয় ভেঙে দিয়ে উল্লাসে মাতবে!

২০০৮ সালে মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের আবুধাবি গ্রুপ দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয়েছে সিটি। গত ১২ বছরে ৭টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তারা। এর মধ্যে এ মৌসুমে তিন রাউন্ড হাতে রেখেই হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করে ফেলেন ব্রুইনা-হালান্ডরা।

সপ্তাহখানেক আগে ঐতিহ্যবাহী এফএ কাপও জেতেন তারা। ম্যানসিটি যে কেবল শিরোপাই জিতেছে, তা কিন্তু নয়। রাজস্ব আয় করার ক্ষেত্রেও বিশ্বের অন্যতম সেরা তারা। এবার দুই শিরোপা জেতার পরই খবর আসে, মৌসুমে ৭৩১ মিলিয়ন ইউরো আয় করেছে তারা। সেই ক্লাব এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেবলের কীর্তিতে ভাগ বসাতে যাচ্ছে। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল এই কীর্তি গড়েছিল।

২০২১ সালেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল সিটি। চেলসির বিপক্ষে ওই ফাইনালেও ফেভারিট ছিল তারা। কিন্তু গার্দিওলার ভুল কৌশলের খেসারত দিতে হয়েছিল তাদের। গত বছর সেমিতে অবিশ্বাস্যভাবে রিয়াল মাদ্রিদ তাদের হৃদয় ভেঙে দিয়েছিল। এবারও সেমিতে তাদের প্রতিপক্ষ ছিল রিয়াল, কিন্তু দাঁড়াতেই পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

সিটির এই পরিবর্তনের মূল কারণ আর্লিং হালান্ডের যোগ দেওয়া। নরওয়ের এই স্ট্রাইকার যোগ দেওয়ার পর গার্দিওলার দল অন্য উচ্চতায় চলে গেছে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে যোগ দিয়ে প্রথম মৌসুমেই সব টুর্নামেন্ট মিলিয়ে ৫২ গোল করেছেন হালান্ড।

ইন্টারের হয়তো সিটির মতো শক্তির এত গভীরতা নেই, এত তারকা নেই, তবে ইতালির এই ক্লাবটির শিরোপা-ভাগ্য বেশ ভালো। কয়দিন আগেও কোপা ইতালিয়া জিতেছে তারা।

সিটি ডিফেন্ডার জন স্টোন্সের মতে, এই ভাগ্য গুণেই তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাই ইন্টারকে মোটেই হেলাফেলা করা যাবে না বলে সতীর্থদের সতর্ক দিয়েছেন স্টোন্স।

আজকের ফাইনালে ইন্টারের কিন্তু হারানোর কিছু নেই। তাই ইতালির এই ক্লাবটি ভয়ডরহীন ফুটবল খেলবে বলেও জানিয়ে দিয়েছেন এডেন জেকো। এই বসনিয়ান ফরোয়ার্ড আবার ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সিটিতে খেলেছিলেন। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৪ গোল করে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের সঙ্গে তাঁর জুটিটা দারুণ জমে উঠেছে। এই জুটি জ্বলে উঠলে হাসি ফুটে উঠবে ইন্টার শিবিরে।

শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকলে ইন্টারের ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ। সিটি যেখানে একবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি, সেখানে ইন্টার তিনবার জিতেছে এই ট্রফি।

ট্যাগ: ফুটবল
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭
  • ১৮ মে ২০২৬
বিশ্বাস বিল্ডার্স নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবে…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081