‘এশিয়ার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

১০ জুন ২০১৮, ০৫:৪৫ PM
বাংলাদেশ নারী ক্রিকেট দলের উচ্ছ্বাস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উচ্ছ্বাস

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে ভারতকে হারাল ৩ উইকেটে। জিতল এশিয়া কাপের শিরোপা। বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছে ‘এশিয়ার চ্যাম্পিয়ন’ খেতাব।

রবিবার কুয়ালালামপুরের কিনরারা একাডেমিতে নির্ধারিত ২০ ওভারে জয়ের জন্য ১১৩ রানের টার্গেট ছুঁতে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিলো ৯ রান। তখন হাতে ৫ উইকেট। হারমানপ্রিত কৌরের প্রথম বলে ১ রান নেওয়ার পর টাইগ্রেসদের দরকার হয় ৫ বলে ৮। দ্বিতীয় বলে রুমানা চার হাঁকালে ব্যবধান কমে এসে দাঁড়ায় ৪ বলে ৪ রানের। তৃতীয় বলে এক রান নেওয়ার পর কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ।

রুমানা রান আউট হওয়ার আগে পঞ্চম বলটিতে আসে আরও ১। শেষ বলে পরিসংখ্যানটা দাঁড়ায় ১ বলে ২। জাহানারা আলম বলটা উড়িয়ে মেরেই দৌঁড়াতে থাকেন। তার সঙ্গে অধিনায়ক সালমা ইসলাম দুই দফায় দৌঁড়ে লাল-সবুজের দলকে ভাসায় আনন্দের জোয়ারে।

এর আগে টস জিতে ভারতকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটে নেমে ইনিংসের শুরুটা দেখে-শুনেই করেছিলেন ভারতের দুই ওপেনার মিতালি রাজ ও স্মৃতি মান্ধানা। তবে ইনিংসের চতুর্থ ওভারে ঘটে ছন্দপতন। শামিমা সুলতানার দুর্দান্ত থ্রোতে রান আউটের শিকার হন স্মৃতি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

একে একে ফিরে যান দীপ্তি শর্মা (৪), অধিনায়ক মিতালি রাজ (১১)। ইনিংসের নবম ওভারে ‘অবস্ট্রাক্টিং ফিল্ডে’র দায়ে আউট হয়ে সাজঘরে ফেরেন অনুজা পাতিলও। এরপর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ভেদা কৃষ্ণমূর্তি ও হারমানপ্রিত কৌর। অবশ্য ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভেদাকে (১১) ফিরিয়ে দেন সালমা।

পরের ওভারে পরপর দুই বলে তানিয়া ভাটিয়া ও শিকা পান্ডেকে সাজঘরে ফেরান লেগস্পিনার রুমানা। তবে এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও আরেক প্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন হারমানপ্রিত। সাত চারে মাত্র ৩৯ বলেই হারমানপ্রিত তুলে নেন হাফ সেঞ্চুরি।

ইনিংসের শেষ বলে খাদিজার বলে জাহানারার হাতে ধরা পড়েন ৫৬ রান করা হারমানপ্রিত। এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১১২ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

বাংলাদেশের হয়ে রুমানা ও খাদিজা নেন দুটি উইকেট। এ ছাড়া সালমা, জাহানারা ও ফাহিমা নেন একটি করে উইকেট।

বাংলাদেশের ঘরে ‘প্রথম’ এশিয়া কাপের শিরোপা এলেও ভারতের ক্রিকেটে লেগে গেছে এমন ‘প্রথম’ এক কালো ছাপ। এবারের আগে কোনো এশিয়া কাপে ভারতীয় নারী দল শিরোপা হারেনি। টানা ছয় আসর শিরোপা ধরে রাখার পর সপ্তম আসরে এসে বাংলাদেশের কাছেই হারতে হলো তাদের।

এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অফ সিজনে নওগাঁর আমের বাজার ধরে রেখেছে কাটিমন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9