যুক্তরাষ্ট্রের ক্লাবে যাচ্ছেন মেসি, বলছে বিবিসি

০৭ জুন ২০২৩, ১০:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ছবি

কিছুদিন আগেই ফরাসি ক্লাব পিএসজি’র সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে লিওনেল মেসির। এরপর থেকেই আলোচনায় রয়েছে কোন ক্লাবকে নিজের গন্তব্য হিসেবে বেছে নিবেন বিশ্বসেরা এ তারকা ফুটবলার। কেউ বলছেন আবারো বার্সালোনায় ফিরবেন মেসি আবার কেউ বলছেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিসহ আল হিলালকেই গন্তব্য হিসেবে বেছে নিবেন তিনি।

তবে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে ভিন্ন কথা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বুড়োদের লিগ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

এমনকি এই ক্লাবে যোগদানের উদ্দেশ্যে সৌদি ক্লাব আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়াতেও মেসির জন্য রয়েছে লোভনীয় সব প্রস্তাব, যেখানে যুক্ত থাকছে অ্যাডিডাস, অ্যাপলের মতো ব্র্যান্ডও। এছাড়া ক্লাবটিতে রাজস্ব ভাগাভাগির বিষয়টিও প্রাধান্য পাচ্ছে।

আরো পড়ুন: বউয়ের ভাগ্নিকে যেভাবে ‘মেয়ে’ বানালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

এদিকে, পিএসজি ছাড়ার পরও ইউরোপেই থাকতে চেয়েছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু সন্তোষজনক কোনও প্রস্তাব না আসায় তার বিকল্প ছিল ইন্টার মিয়ামি অথবা আল হিলাল। বিশ্বকাপ জয়ী তারকা শেষ পর্যন্ত মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

যদিও ক্লাবটিকে বেছে নেয়ার ক্ষেত্রে এর বাইরেও বেশ কিছু ভাবনা কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে জীবনযাপনসহ বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তি। যার পরিধি বিস্তৃতি থাকবে ফুটবলের বাইরেও। এছাড়া, মিয়ামিতে আগে থেকেই বাড়ি কিনে রেখেছিলেন মেসি, যা এখন ভাড়া দেওয়া। ফলে নতুন সিদ্ধান্তে বাড়ি খোঁজার কষ্টটাও করতে হচ্ছে না তাকে। 

উল্লেখ্য, এর আগে মেসির সঙ্গে চুক্তির বিষয়ে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্ত এবং মেসির বাবা ও এজেন্টে হোর্হে মেসি বৈঠক করেছেন। তবে শেষপর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেননি।

 

ট্যাগ: ফুটবল
এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭
  • ১৮ মে ২০২৬
বিশ্বাস বিল্ডার্স নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবে…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081