আইপিএল শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে গুজরাট

২৯ মে ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফাইনাল ম্যাচের আগে ট্রফি হাতে ধোনি ও পান্ডিয়া

ফাইনাল ম্যাচের আগে ট্রফি হাতে ধোনি ও পান্ডিয়া © সংগৃহীত

বৃষ্টির শঙ্কা কটিয়ে অবশেষে মাঠে গড়াল ১৬ তম আইপিএলের ফাইনাল। হাই-ভোল্টেজ ফাইনালে টস জিতে গুজরাট টাইটানসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহিন্দ্র সং ধোনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মত রিজার্ভ ডে-তে হচ্ছে ফাইনাল ম্যাচ।

গতকাল রবিবার (২৮ মে) ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পর নিরাশ হয়েই স্টেডিয়াম ছেড়েছিলেন দর্শকরা। আইপিএলের মেগা ফাইনালে বাদ সাধে বৃষ্টি। নির্ধারিত সময়েই হল টস। তবে আজও বৃষ্টির শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আহমেদাবাদে হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে।

চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জিতে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় গুজরাট টাইটানসকে। টস জিতে ধোনি বলেন, গতকাল বৃষ্টিার কারণে খেলা ভেস্তে গিয়েছিল। যার ফলে মনখারাপ হয়েছিল আমাদের দর্শকদের। আজ নিশ্চিত ভাবেই তাঁদের মুখে হাসি ফুটবে।

এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে দুই দলই। ধোনির চেন্নাই আইপিএলের দ্বিতীয় সফল দল। মুম্বাইয়ের (সর্বোচ্চ পাঁচবার) পর চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। ১৬তম আইপিএলে দশম বার ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে চার বার জিতেছে। অর্থাৎ বাকি ছয়বার হারতে হয়েছে ক্যাপ্টেন কুলের চেন্নাইকে। অন্যদিকে, গত বছর আইপিএলের ফ্র্যাঞ্চাইজির লিস্টে নাম লিখিয়ে প্রথম বছরেই শিরোপা ঘরে তুলেছিল গুজরাট টাইটান্স। এবারো শিরোপার হাতছানি তাদের সামনে। টানা দু’বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিক পান্ডিয়ারা।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল আসরের দুই ফাইনালিস্ট। সেবার আহমেদাবাদে গুজরাট জিতেছিল পাঁচ উইকেটে। পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় চেন্নাই এবং গুজরাট। প্রতিশোধের ম্যাচে ১৫ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যান ধোনিরা। গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার ট্রফির লড়াইয়ে তারা।

গুজরাট টাইটানস: একাদশ-শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মা। 

চেন্নাই সুপার কিংস একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9