কলকাতার আগে ঢাকায় আসছেন মার্টিনেজ

২১ মে ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিদের বাংলাদেশে আনতে চেষ্টাও করেছিল বাংলাদেশ ফুটবল সংস্থা। তবে দেশে মাঠের অভাবের কারণে আলোর মুখ দেখেনি সেই চেষ্টা। ঠিক সেই মুহূর্তেই সুখবর পেলেন বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা। পুরো দল না আসলেও ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

আগামী ৩ জুলাই মার্টিনেজের ঢাকায় আসা একরকম নিশ্চিতই বলা যায়। সেই আসাটা মার্টিনেজের নিজের আগ্রহেই। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্টিনেজের সঙ্গে। ৩ জুলাই ভোরে এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়। 

মার্টিনেজ ঢাকায় আসছেন নিজের আগ্রহেই। এর আগে এই শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন ফুটবলের দুই কিংবদন্তী পেলে ও ম্যারাডোনা। গত নভেম্বরে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। মার্টিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্তও তিনিই করছেন। 

৪ ও ৫ জুলাই কলকাতায় থাকবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবে যাবেন, মালা পরাবেন ম্যারাডোনার ভাস্কর্যে, বলে লাথি মেরে উদ্বোধন করবেন একটা ফুটবল ম্যাচের-কলকাতায় মার্টিনেজের দুই দিনের সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে।

বিশ্বকাপজুড়েই গোলপোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে ছিলেন এ তারকা। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন। বাংলাদেশের আর্জেন্টিনা–ভক্তদের কাছেও তাই নায়কের আসনে আসীন খ্যাপাটে এই গোলরক্ষক। সেরা গোলরক্ষকের ট্রফি হাতে তার বিতর্কিত উদ্‌যাপনও যাকে আলোচনায় রেখেছে অনেক দিন।  

কলকাতা থেকে ফোনে শতদ্রু দত্ত সে কথা জানিয়ে বললেন, মার্টিনেজের বাংলাদেশে আসতে খুব আগ্রহ। আমি শুধু কলকাতায় আনার জন্যই ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম। ও নিজে থেকেই বলল, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনা ফুটবল দলের অনেক ভক্ত আছে। এরপর আমি বাংলাদেশেও বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেখা করবেন এ তারকা। এরই মধ্যে মমতার জন্য উপহার হিসেবে সই করে নিজের একজোড়া গ্লাভস পাঠিয়েছেন মার্টিনেজ। ভিডিও বার্তায় সৌরভকে ‘দাদা’ বলে সম্বোধন করেছেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9