বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দেখবেন যেভাবে

০৯ মে ২০২৩, ১১:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ © সংগৃহীত

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে জয়ের পর আজ (৯ মে) অ্যাওয়ে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের জন্য এই সিরিজে বড় প্রাপ্তি পুরো স্কোয়াড ইনফর্ম মাঠে নামতে পারছে। অধিনায়ক বালবির্নে, স্টারলিং, কার্টিস ক্যাম্পার, অ্যান্ড্রু ম্যাকব্রেইনের ওপর আইরিশদের ব্যাটিং নির্ভর করছে। বোলিংয়ে লিটল নিশ্চিতভাবেই দলকে নেতৃত্ব দেবেন। এছাড়া উপমহাদেশের বাইরের কন্ডিশনে যে কোনো পেসারই বাংলাদেশকে ভোগাতে পারে।

মঙ্গলবার (০৯ মে) বেলা বেলা ৩ টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজের খেলা সরাসরি সম্প্রচার নিয়ে বাংলাদেশের ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সিরিজটি সম্প্রচারের দায়িত্ব নেয়নি। তবে সুখবর দিয়েছে আইসিসি।

বিনামূল্যে বাংলাদেশ থেকে আইসিসি টিভির কল্যাণে দেখা যাবে সাকিবদের খেলা। আইসিসি টিভির সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে।

আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। সুর্দিনিষ্ট তথ্য দিয়ে এই একাউন্ট করা যাবে বিনামূল্যে। ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯, ১২ এবং ১৪ মে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে। সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার জোর সম্ভাবনা থাকায় বাংলাদেশকে আয়ারল্যান্ড আতিথেয়তা দিচ্ছে ইংল্যান্ডের এসেক্সের চেমসফোর্ড মাঠে। এই মাঠেই আইসিসি ওয়ানডে সুপার লিগে তিন ম্যাচ খেলবে দুই দল। আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষ আটে থাকতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। ১৩০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করা বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। তাই এই সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নেই।

আরও পড়ুন: যুক্তরাজ্যে চালু হলো সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন

কিন্তু উল্টোচিত্র আয়ারল্যান্ড শিবিরে। ২১ ম্যাচে মাত্র ৬ জয়ে আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮। সুপার লিগের ১৩টি ম্যাচই তারা হেরেছে। তবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়নি এখনো। এজন্য কঠিন পথ পাড়ি দিতে হবে তাদেরকে। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ৯৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে চলে যাবে বিশ্বকাপে। ৮১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে দশে। ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে।

পরিসংখ্যানে বাংলাদেশ আয়ারল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। আবার আয়ারল্যান্ডের নিরপেক্ষ ও নিজেদের ভেন্যুতে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতিও আছে। বাংলাদেশ-আয়ারল্যান্ড এখন পর্যন্ত মোট ১৩টি ওয়ানডে ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে। যেখানে জয়ের হারটা বাংলাদেশের বেশি। মোট ৯টি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ২টি ম্যাচে। আর বাকি দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9