ভিনি-রদ্রিগো নৈপুন্যে ৯ বছর পর শিরোপা জয় রিয়ালের

০৭ মে ২০২৩, ০৯:৪৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
ভিনি-রদ্রিগো নৈপুন্যে ৯ বছর পর শিরোপা জয় রিয়ালের

ভিনি-রদ্রিগো নৈপুন্যে ৯ বছর পর শিরোপা জয় রিয়ালের © সংগৃহীত

দুই ব্রাজিলিয়ান ভিনি-রদ্রিগো নৈপুন্যে ৯ বছর পর শিরোপা জয় রিয়ালের। সেভিয়ায় শনিবার (৬ মে) রাতের ফাইনালে রদ্রিগোর জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল। ফলে দীর্ঘ ৯ বছর পর প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। আর তাদের প্রতিপক্ষ ২০০৫ সালের একমাত্র ফাইনাল খেলা ওসাসুনা। সব মিলিয়ে রিয়ালের ২০তম শিরোপা এটি। এর আগে রিয়াল জিতেছিল ২০১৪ সালে, সান্তিয়াগো বের্নাবেউয়ে আনচেলত্তির প্রথম মেয়াদের কোচিংয়ে।

সেভিয়ার মাঠে রিয়ালের একাদশেই ছিল আনচেলত্তির চমক। তাদের আগের ম্যাচের চেয়ে ফাইনালের একাদশেও ছিল পাঁচ পরিবর্তন। এদিন ওসাসুনাও নেমেছিল ক্লাবের ১০৩ বছরের ইতিহাসে প্রথম কোনো ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে। এর আগে ২০০৫ সালেও প্রতিযোগিতাটির ফাইনালে তারা হেরেছিল, রিয়াল বেতিসের বিপক্ষে। 

ম্যাচ শুরুর এক মিনিট ৪৭ সেকেন্ডে গোল হজমের পর রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করল ওসাসুনা। ২০তম কোপা দেলরে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই লিড নেয় আনচেলত্তির শিষ্যরা। দুই ব্রাজিলিয়ানের রসায়নে মাত্র ১০৭ সেকেন্ডে স্কোর শিটে নাম লেখান রদ্রিগো। ফাইনালের মঞ্চে শুরুতেই পিছিয়ে পড়ে আক্রমণাত্বক খেলা ওসাসুনা। প্রথমার্ধে রিয়াল শিবিরে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েও সমতায় ফিরতে পারেনি আরাসাতের শীষ্যরা। 

dhakapost

সমতা ফিরিয়ে জমিয়ে তুলল লড়াই, কিন্তু শেষ রক্ষা হলো না।  ওসাসুনার দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের শটে বল জালে পাঠান অরক্ষিত রদ্রিগো। ওই ধাক্কা সামলে দারুণ ফুটবল খেলতে থাকে ওসাসুনা। অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় তারা। আন্তে বুদিমিরের হেড সহজেই ঠেকান থিবো কোর্তোয়া। পঞ্চদশ মিনিটে দলটির আরেক ফরোয়ার্ড গোমেসের হেড লক্ষ্যে থাকেনি।

২৪তম মিনিটে দারুণ সেভে ব্যবধান বাড়তে দেননি ওসাসুনার গোলরক্ষক সের্হিও এররেরা। ভিনিসিউস বিপজ্জনক পাস দেন বক্সে। রদ্রিগোর ফ্লিকে বল পেয়ে যান করিম বেনজেমা। ফরাসি তারকার শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন এররেরা। পরের মিনিটে বেঁচে যায় রিয়াল। ওসাসুনার আব্দে ইজ্জাজুলি বক্সের বাইরে এদের মিলিতাওয়ের বাধা এড়িয়ে ভেতরে ঢুকে চিপ শটে পরাস্ত করেন কোর্তোয়াকে, কিন্তু গোললাইন থেকে বল ক্লিয়ার করেন ডিফেন্ডার দানি কারভাহাল। ৩২তম মিনিটে অল্পের জন্য ব্যবধান দ্বিগুণ হয়নি। ডাভিড আলাবার বুলেট গতির ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরে।

দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে রিয়ালের শিরোপা উৎসব

৫৮তম মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো। তাদের সেই স্বস্তি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। বাঁ দিকের বাইলাইন থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ওসাসুনা। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার। 

বাকি সময়ে বাবধান বাড়ানোর ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি আলাবা ও বেনজেমা। যোগ করা সময়ে সুযোগ হারায় ওসাসুনাও। উল্লাসে মাতে রিয়াল। চলতি মৌসুমে রিয়ালের লা লিগা শিরোপা ধরে রাখার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে তারা টিকে আছে ভালোভাবে। 

আগামী মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারীরা। তার আগে এই শিরোপা জয় বেনজেমা-ভিনিসিউসদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিশ্চিতভাবে।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9