ইংল্যান্ডের পথে টাইগাররা

০১ মে ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ইংল্যান্ডের পথে টাইগাররা

ইংল্যান্ডের পথে টাইগাররা © সংগৃহীত

বিরতি ভেঙে আবারও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। সেজন্য দুই ভাগে দেশ ছেড়েছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজরা।

গতকাল দিবাগত রাতে ইংল্যান্ডের পথে রওনা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলীসহ আরও কয়েকজন। সোমবার (১ মে) সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়েন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার।

যদিও দলের সঙ্গে এখনো যোগ দেননি মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। দুজনেই ব্যস্ত ছিলেন আইপিএল খেলতে। কিন্তু পারিবারিক কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয় লিটনকে। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মোস্তাফিজ দিল্লি থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে।

ছুটি নেওয়ায় আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন এই অলরাউন্ডার।   

এদিকে সিরিজের আয়োজক আয়ারল্যান্ড হলেও খেলা হবে ইংল্যান্ডের মাটিতে। চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৯ মে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081