মেসি-এমবাপ্পেকে নিয়েও ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

০৩ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
ঘরের মাঠে লজ্জার হার পিএসজির

ঘরের মাঠে লজ্জার হার পিএসজির © সংগৃহীত

পিএসজি ঘরের মাঠে হেরেই চলেছে। আবারও ঘরের মাঠে হারের দেখা পেলো মেসি-এমবাপ্পেরা। সবশেষ ম্যাচেও নিজেদের মাঠে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্তোফার গালতিয়েরের শিষ্যরা। মৌসুমের শুরু থেকে মাঝপথ পর্যন্ত দুর্দান্ত খেলা পিএসজি রেনের কাছে ০–২ গোলে হারার পর আজ লিওঁ এর কাছে হেরে গেছে তারা। গেছে বারকোলার গোলে ১–০ গোলে জিতেছে লিওঁ। 

রোববার (২ মার্চ) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিঁওর বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। 

এদিন ম্যাচের শুরু থেকে পিএসজিকে চেপে ধরেছিল সফরকারীরা। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দলের সঙ্গে যে ১০ নম্বর দলের খেলা সেটি প্রথমার্ধে দেখে বোঝার উপায় ছিল না। গোলের সুযোগ যেমন তৈরি করেছে, তেমনি নষ্টও করেছে দুদল। তবে ৩৯তম মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েও নষ্ট করেছে লিওঁ।

ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল পায় লিওঁ। থিয়াগো মেন্দেস ডান পাশ থেকে এগিয়ে যাওয়া সায়েল কুমবেদিকে ক্রস দিয়েছিলেন। কুমবেদি বলটাকে আবার ঠেলে দেন বাঁ পাশে। বদলি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা দোন্নারুম্মাকে উল্টো পাশে ছিটকে ফেলে জালে জড়ান বল।

ঘরের মাঠে মেসি–এমবাপ্পেদের হার

১১ মিনিট পর আবারও দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন আমিন সারের বদলি হিসেবে ২৪ মিনিটেই মাঠে নামা বারকোলা। তবে এবার ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে গোল পেতে দেননি দোন্নারুম্মা। ম্যাচের শেষ দিকে পিএসজি চেষ্টা করেও গোল পায়নি। মৌসুমে পঞ্চম ও টানা দ্বিতীয় হার নিয়েই মাঠ ছাড়তে হলো দলটিকে।

দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ছয়ে।

এই হারের পরও লিগ টেবিলের শীর্ষেই আছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট প্যারিসের দলটির। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে পিএসজি। অন্যদিকে পয়েন্ট তালিকায় নয়ে উঠে এসেছে অলিম্পিক লিওঁ। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট দলটির।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9