চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে টাকা উপহার সাকিবের

০১ এপ্রিল ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে টাকা উপহার সাকিবের

চট্টগ্রামের ২৬ মাঠকর্মীকে টাকা উপহার সাকিবের © সংগৃহীত

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আইরিশরা রক্ষা পায় হোয়াইটওয়াশের লজ্জা থেকে। এমন হারের দিনেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের নগদ অর্থ উপহার দিলেন সাকিব। মোট ২৬ জন মাঠকর্মীকে সাড়ে সাত হাজার টাকা করে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা  তুলে দেন জহুর আহমেদ স্টেডিয়ামের সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবু।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে দেখা মিলে এমন দৃশ্যের।

মাঠকর্মীরা যখন নিজেদের পুরস্কার বুঝে নিচ্ছিলেন, তখন মাঠেই বসে ছিলেন সাকিব। ডাগআউটে বসে হাসছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবে এমন হাসিই বলে দেয় মাঠকর্মীদের এমন উপহার দিয়ে কতটা খুশি তিনি।

অবশেষে চট্টগ্রামের ২৬ মাঠকর্মী পেলেন সাকিবের উপহার

সাধারণত কোনো সিরিজ চলাকালেই পুরস্কারের চেক দিয়ে দেওয়া হয়। কিন্তু ইংল্যান্ড সিরিজের ১৭ দিন পরও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের কয়েকজন টাকা না পাওয়ার কথা জানিয়েছিল। অবশেষে সেই অর্থ পেলেন মাঠকর্মীরা।

মাঠকর্মীদের সাকিবের এমন পুরস্কার নতুন নয়। গত বছর ঈদে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের ১০ লাখ টাকা বোনাস দিয়েছিলেন সাকিব। 

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9