যোগ্যতা ছাড়াই আর্জেন্টিনাকে খেলার সুযোগ দিল ফিফা

০১ এপ্রিল ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
যোগ্যতা ছাড়াই আর্জেন্টিনাকে খেলার সুযোগ দিল ফিফা

যোগ্যতা ছাড়াই আর্জেন্টিনাকে খেলার সুযোগ দিল ফিফা © সংগৃহীত

যোগ্যতা অর্জন না করতে পারলেও মেসির দেশ আর্জেন্টিনাকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। বিশ্বকাপে খেলার সুযোগ নিয়ে বিতর্কে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পরে আর্জেন্টিনার ট্রফি খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। 

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য গত মাসে দক্ষিণ আমেরিকায় অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতা হয়েছে। ৫ দেশের প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করেছে আর্জেন্টিনা। 

ব্রাজিল, প্যারাগুয়ে ও কলম্বিয়ার কাছে হারতে হয়েছে জাভিয়ের মাসচেরানোর কোচিংয়ে খেলা দলকে।

যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার কথা ছিল না আর্জেন্টিনার। কিন্তু হঠাৎ তাদের সেই সুযোগ করে দেয় ফিফা। 

আরও পড়ুন: পেলে-ম্যারাডোনার পাশে এবার মেসির ভাস্কর্য

প্রথমে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু ইজরায়েল প্রতিযোগিতায় থাকায় তারা বিশ্বকাপ আয়োজন করতে অস্বীকার করেছে। তার পরেই নাকি রাতারাতি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব আর্জেন্টিনাকে দিয়েছে ফিফা। ২০ মে থেকে শুরু হতে চলা প্রতিযোগিতার আয়োজক দেশ হিসাবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।

এদিকে প্রায় দুই বছর পর সেই লিওনেল মেসির বার্সালোনায় ফিরে আসার বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বার্সার সহসভাপতি রাফা ইয়স্তে। জানা গেছে মেসি দুই বছর পূর্বের তুলনায় পারিশ্রমিক কমিয়ে বার্সায় আসছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে: ইসি কমিশনার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
যেভাবে হ্যাক করা হয় জামায়াত আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুর-২ আসনে শাপলা কলির শোভাযাত্রায় বাধা ও গাড়িচাপায় হত্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬