আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস

২৯ মার্চ ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস

আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে আইরিশদের যথাসময়ে মাঠে গড়ায়নি, বৃষ্টির বাগড়ায় তিন ওভার কমিয়ে নিয়ে আনা হয়েছে ম্যাচের দৈর্ঘ্য। এদিকে ব্যাট করতে নেমে লিটন রনির ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড এখন টাইগার ওপেনার লিটন কুমার দাস। ১৮ বলে এই অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। মোহাম্মদ আশরাফুলের ২০ বলে করেছিলেন হাফ সেঞ্চুরি।

আশরাফুলকে ছাড়িয়ে দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের প্রথম সুপারস্টারের এই রেকর্ড ভেঙে দিয়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আজ সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দিতিত টি-টোয়েন্টিতে ১৮ বলে অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আর তাতেই বনে গেছেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম অর্ধশতক হাঁকানোর মালিক। 

টসের পরপরই ঝুম বৃষ্টির শুরু। ত্রিশ মিনিটের বৃষ্টির পর চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয় উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে এবং ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল। কিন্তু এরপর আবারও সেই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমে দাড়ায় ১৭ ওভারে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৯২ রান।  

বিস্তারিত আসছে.

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9