টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৯ মার্চ ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ এবং প্রথম টি-টুয়েন্টি জেতার পর এবার আয়ারল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ছয় জয়। এমন পরিসংখ্যান সামনে রেখে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।

তবে বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন  দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬
ছাত্রশিবির কর্মীকে মারধরের জেরে বিএনপি-জামায়াতের দফায় দফায় …
  • ৩০ জুন ২০২৬