সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ, বাদ পড়তে পারেন রনি

২৯ মার্চ ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে আজ চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা। আজকের ম্যাচে আইরিশদের হারাতে পারলে সিরিজ জয়সহ প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয় পাবে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

কোচ হাতুরে সিংয়ের পুন:আগমনে দলে বেশকয়েকটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনই যেন দলের জন্য জয়ের হাওয়া বয়ে আনছে। বিশ্বচ্যাম্পিয়ান ইংল্যান্ডকে ধবলধোলাই করার পর আইরিশেদের বিপক্ষে ওয়ানডে জয়। ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতেও দাপুটে ব্যাটিং করেছিল বাংলাদেশ দল।

আরও পড়ুন: ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহে ভর্তি বিজ্ঞপ্তি।

এদিকে, সিরিজে ফেরার জন্য মুখিয়ে আছে আয়ারল্যান্ড। কিন্তু কাজটা যে সহজ হবে না সহকারী কোচ গ্যারি উইলসনের কথাতেই পরিষ্কার। 

গতকাল মিডিয়াকে তিনি বলেন, ‘দেশের মাঠে বাংলাদেশ খুব ভালো দল। এমনকি অন্য কন্ডিশনেও তারা তাদের সামর্থ্য দেখিয়েছে। তারা ইংল্যান্ডকে ৩-০তে হারিয়েছে। তাই হেরে যাওয়ায় আমাদের অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ খুবই ভালো দল এবং আমাদের জন্য এটি চ্যালেঞ্জিং। আমরাও ভালো দল। আশা করছি সামনের দুই ম্যাচে আগের চেয়ে ভালো করতে পারব।’

তবে বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

রনি তালুকদার ফিট থাকলে বাংলাদেশ একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরিবর্তন আনতে পারে আইরিশরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন  দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9