পেলে-ম্যারাডোনার পাশে এবার মেসির ভাস্কর্য

২৮ মার্চ ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মেসির ভাস্কর্য

মেসির ভাস্কর্য © সংগৃহীত

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচেছে লিওনেল মেসির হাত ধরে। তার পর থেকে রাজকীয় সব অভ্যর্থনা পাচ্ছেন তিনি। তাকে এবার আরও বড় সম্মাননা উপহার দিলো দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। পাশাপাশি দুই লিওনেল মেসি। ৩৫ বয়সী মেসির ভাস্কর্য নির্মিত হয়েছে কনমেবল মিউজিয়ামে। কনমেবলের সদর দপ্তরে জাদুঘরে আরও দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো মারাদোনার পাশেই থাকবে মেসির ওই ভাস্কর্য। 

সোমবার (২৭ মার্চ) কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠানের আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা জানায় কনমেবল। ভাস্কর্যের পাশাপাশি মেসিকে বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির একটি রেপ্লিকাও উপহার দেওয়া হয়েছে। 

শুধু কী তাই, এদিন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ মেসিকে বিশ্ব ফুটবলের ‘শাসক’ ঘোষণা করেছেন। 

খালি হাতে ফেরেনি তার সতীর্থসহ কোচ লিওনেল স্ক্যালোনিও। তাদের সবাইকে ট্রফিগুলোর ক্ষুদ্রকায় সংস্করণ উপহার দেওয়া হয়েছে। সেই ক্ষুদ্রকায় সংস্করণে কোপা আমেরিকার ট্রফিও রয়েছে।

গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার আগেও আরও দুটি আন্তর্জাতিক ট্রফি জিতেছিলেন মেসি। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতার পর ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা। গতকাল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকাও উপহার দেওয়া হয় মেসির হাতে।

উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।'

মেসি আরও বলেছেন, ‘এই বিশ্বকাপ দিয়ে আমি পূর্ণতা পেয়েছি। যার খোঁজে অনেক দিন ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ সব কিছু অর্জন করেছি। সতীর্থদেরও ধন্যবাদ, যারা এই সুন্দর এই উপহারটি আমায় উপহার দিয়েছে। অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। সেই পথে অনেক মোড় এসেছে, পরাজয় এসেছে। 

এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি

তবে আমি সবসময় সামনে তাকিয়েছি এবং সাফল্য অর্জন করতে চেয়েছি, বিজয় চেয়েছি। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটিই, স্বপ্নকে তাড়া করা, সবকিছুকে সম্ভব করতে লড়াই করা এবং খেলা উপভোগ করা, যেটি সবচেয়ে সুন্দর।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9