নতুন নেতৃত্ব নিয়ে কাল মরক্কোর বিপক্ষে নামছে ব্রাজিল

২৫ মার্চ ২০২৩, ০১:২৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
কাল মরক্কোর বিপক্ষে নামছে ব্রাজিল

কাল মরক্কোর বিপক্ষে নামছে ব্রাজিল © সংগৃহীত

পায়ে অস্ত্রোপচার করা নেইমারকে ছাড়াই মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য একঝাঁক নতুন তারকা নিয়ে দল সাজিয়েছেন ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ র‌্যামন মেনেজেস। বিশ্বকাপের পর অনেকটা নতুন মোড়কেই নামছে ব্রাজিল। বিশ্রামে অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারেস, রাফিনিয়াদের মতো তারকারা। অভাব পূরণে প্রস্তুত আন্দ্রে সান্তোস, ভিটর রকি, রবার্ত রেনান, মিকাইলের মতো উদীয়মানরা। 

আগামীকাল (২৬ মার্চ) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষের এই প্রীতি ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিডফিল্ডার ক্যাসেমিরোকে।

এর আগে ব্রাজিলের নিয়মিত অধিনায়ক ডি সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যান। গত মাসে অ্যাঙ্কলের ইনজুরিতে পড়া চেলসির এই ডিফেন্ডারকে আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপের পর নতুন কোচ ও অধিনায়কের অধীনে আন্তর্জাতিক ফুটবলে নামছে ব্রাজিল।

প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ কাতার বিশ্বকাপের চমক মরক্কো। ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতাতে চায় হাকিম জিয়েখ-আশরাফ হাকিমিরা। আর জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে চায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল। 

ম্যাচকে ঘিরে ব্রাজিলের নতুন অধিনায়ক জানান, আমি প্রস্তুত আছি। একইসঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ দলে ঐক্যবদ্ধ রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতার রয়েছে।

আরও পড়ুন: সাকিবদের নিয়ে বিসিবির সিদ্ধান্ত নতুন করে ভাবাচ্ছে বিসিসিআইকে

প্রীতি ম্যাচে নামলেও সর্বত্র আলোচনায় ব্রাজিলের সম্ভাব্য নতুন কোচ। ঘুরে-ফিরে কার্লো আনচেলত্তির নাম আসলেও দলের মিডফিল্ডার ক্যাসেমিরোর দৃষ্টি শুধু বর্তমানে। ব্রাজিলের অন্তর্বর্তী কোচ মেনেজেস বলেন, ‘জীবনে সুযোগ আসবেই। আর অন্তর্বর্তী এই সময়টাকে আমি একটা সুযোগ হিসেবেই দেখছি।

এ নিয়ে তৃতীয়বার ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় মরক্কো। আগের দু’দেখায় প্রতিবারই সেলেসাওদের কাছে হেরেছে এটলাস লায়ন্স। ১৯৯৭ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের জয় ২-০ পরের দেখা ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ স্টেজে যাতে ব্রাজিলের জয় ৩-০। 

ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচকে ঘিরে বর্তমানে ফুটবল প্রেমিদের মনে উত্তেজন তুঙ্গে।

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রকাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9