পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ PM
গ্রেপ্তর ইরাদুল ইসলাম ও নিহত আদম আলী

গ্রেপ্তর ইরাদুল ইসলাম ও নিহত আদম আলী © সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এদিকে মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপা  ডলি রানী সরকার জানান, সোমবার দিনগত রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইরাদুলকে গ্রেপ্তার করে র‌্যাব পাবনা ক্যাম্পের একটি দল। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার ইরাদুল ইসলাম (৫৫) আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। 

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত ৩টি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ইরাদুল ইসলামকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে। 

শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9