আইপিএল নিলাম

সাকিবদের নিয়ে বিসিবির সিদ্ধান্ত নতুন করে ভাবাচ্ছে বিসিসিআইকে

২৫ মার্চ ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সাকিব-লিটন ও মুস্তাফিজুর

সাকিব-লিটন ও মুস্তাফিজুর © সংগৃহীত

আগামী ৩১ মার্চ শুরু হবে আইপিএলের নতুন মৌসুম। আসন্ন আসরে বাংলাদেশ থেকে ৩ ক্রিকেটারের অংশ নেয়ার কথা রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব ও লিটন। মুস্তাফিজুর রহমান জার্সি জড়াবেন দিল্লী ক্যাপিটালসের। তবে আন্তর্জাতিক সূচি থাকায় এই তিন ক্রিকেটারকে পুরো মৌসুম পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিরা। ভারতীয় গণমাধ্যমের খবর, ভবিষ্যতে আইপিএল নিলামে ছায়া নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বাংলাদেশি খেলোয়াড়রা। 

এবারের আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বিসিবি বরাবর আবেদন করেছেন বাংলাদেশের তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট রেখে তাদের আইপিএল খেলতে যেতে দিতে নারাজ বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। 

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এমন আচরণে এবার চটেছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। এবারের আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের সময়মতো না পেলে বাংলাদেশি খেলোয়াড়দের নিলাম থেকে নিষিদ্ধ করার সুপারিশ করবে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সত্যিই যদি তা হয় তবে আইপিএলের নিলাম থেকে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর এসব দেশের ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। ফলে আগামী মৌসুম থেকে সাকিব আল হাসান-লিটন দাসদের নিলামে অংশগ্রহন নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পারে আইপিএলের আয়োজকরা। 

বিসিবি বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শেষ না করে ক্রিকেটারদের আইপিএলে যাওয়ার অনুমুতি দিতে চাইছে না। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে আওয়ে সিরিজের আগে আবার আইপিএল ছেড়ে দেশের হয়ে খেলতে বলা হয়েছে তাদের।

এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে এক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বলেন, 'বিষয়টা এখন এমনই দাঁড়িয়েছে। আমরা তো বিসিসিআইকে কমপ্লেইন করতে পারি না! যেন তারা বোর্ডদের রাজি করায়। তবে এরপরের মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিরা অবশ্যই সতর্ক থাকবে তাদের (সাকিব-লিটন) দলে নেয়ার ক্ষেত্রে।'

তিনি আরও বলেন, ‘গত আসরে তাসকিনকে এনওসি দেয়নি, এবার সাকিবদের দিচ্ছে না! তারা (বিসিবি) যদি না চায় তাদের খেলোয়াড়রা অংশ নিক, তাহলে তাদের নিবন্ধন কেন করতে দেয়! অবশ্যই এখন থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আমাদের ধারণা বদলে যাবে।’

আরও পড়ুন: জন্মদিনে ক্যান্সার ফাউন্ডেশন চালু করলেন সাকিব

শুধু বাংলাদেশকে নিয়েই যে বিসিসিআই এমন কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা নয়! এই তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। আসন্ন মৌসুমে দেশটির ৪জন ক্রিকেটার অংশ নেবেন। তবে আন্তর্জাতিক সূচির কারণে তাদেরকেও শুরু থেকে পাওয়া নিয়ে রয়েছে জটিলতা। 

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমটিকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এটা পুরোপুরি খেলোয়াড়দের দায়িত্ব। তারা কীভাবে তাদের বোর্ডকে রাজি করাবেন। ইংল্যান্ড-নিউজিল্যান্ড বা অন্য দেশের খেলোয়াড়রা এই পথটি খুঁজে বের করেছে, তাদের বোর্ড বাধা দিচ্ছে না। আইপিএলের মান নিয়ে তো কোনো সন্দেহ নেই। এ ছাড়া তাদের বোর্ডও এর লভ্যাংশ পেয়ে থাকে। এখন সিদ্ধান্ত পুরোপুরি খেলোয়াড়দের।’

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9