মাহে রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

২৩ মার্চ ২০২৩, ০৮:৫৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মাহে রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ

মাহে রমজানের শুভেচ্ছা জানাল রিয়াল মাদ্রিদ © সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহাগুরুত্বপূর্ণ এক মাস রমজান। আগামীকাল (২৩ মার্চ) বৃহস্পতিবার থেকে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র এই মাস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের দেশ স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। 

বুধবার (২২ মার্চ) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবিতে আরবি ও ইংরেজি ভাষায় ‘রামজানুল কারিম’ লিখে মুসলিম ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে। 

এক বার্তায় রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও দোয়া রইল।’ সঙ্গে প্রার্থনার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে।

পোষ্টে প্রার্থনার ইমোজি ও হ্যাশ ট্যাগে রমজান করিম দিয়ে রিয়াল মাদ্রিদ লিখেছে, ‘আমরা আপনাকে একটি বরকতময় এবং শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই। এই পবিত্র মাস যেন আপনাকে আপনার প্রিয়জনের কাছে নিয়ে আসে।’

রিয়াল মাদ্রিদে ইসলাম ধর্মের অনুসারী দুজন ফুটবলার আছেন। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার খ্যাত ফরাসি ফুটবলার করিম বেনজেমা। অন্যজন জার্মানির ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। তারা সাধারণত রোজা রেখেই ফুটবল খেলেন।

আরও পড়ুন: ১৭ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনে অবসরে মেসুত ওজিল

এদিকে, রমজান উপলক্ষে মুসলিম ফুটবলারদের সুখবর দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। রমজান মাসে যেসব ফুটবলাররা রোজা রাখতেন, তাদের নিজ থেকে বিরতি বা ইফতারের সময় বের করে নিতে হতো। কিন্তু এবার থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেক ম্যাচের সময় রোজা রাখা মুসলিম ফুটবলার এবং ম্যাচ কর্মকর্তাদের জন্য বিশেষ বিরতি দেবেন রেফারিরা।

মাসজুড়ে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন অনেকেই। পবিত্র মাহে রমজানের আবহ এখন ক্রীড়াঙ্গনেও। মুসলিম অনেক খেলোয়াড় রোজা রেখেই নামবেন মাঠে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081