কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

২১ মার্চ ২০২৩, ০১:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM

© সংগৃহীত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ মঙ্গলবার শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে পরাজিত করে তুহিন তরফদাররা। সোমবার ফাইনালে উঠেই কাবাডির পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুরু থেকেই চাইনিজ তাইপে দাপট দেখায় বাংলাদেশকে। এক পর্যায়ে ৭-৬ পয়েন্টে লিড ছিল তাদের। এরপর প্রতিপক্ষকে আর লিড নিতে দেননি তুহিন তরফদাররা। প্রথমার্ধ বাংলাদেশ শেষ করে ২০-১৪ পয়েন্টে। 

বিরতির পরও স্বাগতিকদের আধিপত্য বজায় ছিল। শুরুর দিকে ২৪-১৪ পয়েন্টে তাইপেকে অল আউট করেছে লাল-সবুজ দল। শেষের দিকেও ৩৭-২১ পয়েন্টে অল আউট হয় তাইপে। তাতে করে প্রতিপক্ষকে চেপে ধরে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

 

ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9