সিরিজ জয়ের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০ মার্চ ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

সিরিজ নিশ্চিত করতে আজ দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। সিরিজ জয়ের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ জিতে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে তামিম বাহিনী। 

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে দুই দল। দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস-এ। 

সিলেটে প্রথম ওয়ানডেতে দুটি রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। সাকিব-হৃদয়ের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তুলে ৩৩৮ রান। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে জুটিয়ে যায় আইরিশরা। ১৮৩ রানের জয়ের মাধ্যমে হয়েছে আরও একটি রেকর্ড। এর চেয়ে বেশি রানে আগে জেতেনি বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুর ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্তিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাদায়ের, বেঞ্জামিন হোয়াইট ও গ্রাহাম হুম।

আগামী ২৩ মার্চ সিরিজের শেষ ওয়ানডে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081