দেশে ফিরেই অনুশীলনে সাকিব

১৭ মার্চ ২০২৩, ০২:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যান সাকিব আল হাসান। দোকানটির মালিক হত্যার মামলার পলাতক এক আসামির, যা নিয়ে চলছে নানা সমালোচনা। তবে দেশে ফিরে শুক্রবার সকালে সিলেট পোঁছান সাকিব। এসেই দলের সাথে অনুশীলনে যোগ দিলেন তিনি।

গত রাতে দুবাই থেকে ঢাকায় ফেরেন সাকিব। এদিন সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানি বিমানবন্দরে পা রাখেন তিনি। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলীয় অনুশীলন সেশনে যোগ দেন তিনি।

আরও পড়ুন: দ্বিধায় থাকলেও চেষ্টায় কমতি ছিলো না নাফিসের

তবে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার চেয়ে বেশি আলোচনা হচ্ছে দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধন নিয়ে। ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার তৎকালীন পরিদর্শক মামুন এমরান খানকে হত্যা করে ভারতে পালিয়ে যান সেই রবিউল ওরফে আরাভ।

এদিন বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয় সকাল ১০টায়। সাকিব ঢোকেন একটু পরই। ঢুকেই সোজা চলে যান উইকেট দেখতে।

অনুশীলনে দলের সবার সাথে ফুটবল খেলায় যোগ দেন সাকিব।   ফুটবল খেলা শেষ হতেই হাথুরুসিংহের সঙ্গে উইকেট দেখতে যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। একটু পর সাকিবকেও সেখানে ডেকে নেন তারা।

অতঃপর পশ্চিম প্রান্তের নেটে বোলিং অনুশীলনে যোগ দেন বাঁহাতি সাকিব। লিটন কুমার দাস বিপরীতে বোলিং করতে দেখা যায় সাকিবকে। বোলিং অনুশীলন শেষে নেটে ব্যাটিং করে অনুশীলন শেষ করেন সাকিব।

 

রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081