ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত-লিটন

১৬ মার্চ ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত-লিটন

ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত-লিটন © সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত ইংল্যান্ড সিরিজে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে সবচেয়ে বেশি অবদান নাজমুল হোসেন শান্তর। লিটন দাশ খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তাতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে বাংলাদেশের দুই টপ-অর্ডার ব্যাটার। ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে শান্ত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান। লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন আগের সেরা ২২ নম্বরে।

বুধবার (১৫ মার্চ) পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। শান্ত ও লিটন দুইজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

শান্ত ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। পরের দুই ম্যাচেই ছিলেন তিনি অপরাজিত, করেন যথাক্রমে ৪৬ ও ৪৭ রান। সিরিজের সর্বোচ্চ ১৪৪ রান তার। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিটন, করেন কেবল ১২ ও ৯ রান। তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ওপেনার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। 

আইসিসি'র র‌্যাঙ্কিংয়ে ...

সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে এখন ইংল্যান্ডের দাভিদ মালান। বেশিরভাগ ইংলিশ ব্যাটসম্যানেরই তালিকায় অবনতি হয়েছে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

এই সংস্করণের বোলারদের র‍্যাঙ্কিংয়ে অনেকটা ওপরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজে স্রেফ ১ উইকেট নেওয়া এই পেসারের উন্নতি ১৬ ধাপ, আছেন ২০তম স্থানে। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান এগিয়েছেন ৯ ধাপ। বাংলাদেশ অধিনায়কের অবস্থান ২৪ নম্বরে।

আরও পড়ুন: আইসিসির কভার ফটোতে টাইগাররা

পুরো সিরিজে চমৎকার বোলিং উপহার দিয়ে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে যৌথভাবে মিচেল স্টার্কের সঙ্গে ৪১ নম্বরে এই পেসার। অনেকটা এগিয়ে এখন ৪৭তম স্থানে হাসান মাহমুদ। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

অলরাউন্ডারদের মধ্যে যথারীতি ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসান। এছাড়া সেরা ২০ এ নেই আর কোন বাংলাদেশি।

কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9