আইসিসির কভার ফটোতে টাইগাররা

১৬ মার্চ ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
আইসিসির কভার ফটোতে টাইগাররা

আইসিসির কভার ফটোতে টাইগাররা © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ফেসবুকের কভার ফটোতে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছবি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ডকে বিধ্বস্ত করার পর বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের ছবিটি নিজেদের কভার ফটোতে আপলোড করেছে আইসিসি। 

মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ রানে জিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। প্রথমে ছবিটির কোন ক্যাপশন ছিলো না।

আইসিসির ফেসবুক কভার ফটোতে টাইগাররা 

তবে, নিজেদের টাইমলাইনে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপনের আরও একটি ছবি আপলোড করেছে আইসিসি। সেই ছবির ক্যাপশনে আইসিসি লিখেছে, ‘যেকোন ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের এবং হোয়াইটওয়াশও করেছে।’

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।

রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081