টি-টেনের আগামী আসর ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর

০৮ মার্চ ২০২৩, ১০:৩২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সংস্করণ টি-টেনের সপ্তম আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের ২৮ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

ডেক্কান গ্ল্যাডিয়েটর্স তাদের টানা দ্বিতীয় ট্রফি ঘরে তোলার দুই মাস পর নতুন আসরের দিনক্ষণ চূড়ান্ত হলো।

আরও পড়ুন: নিজ নেতাদের ছাত্রদল দিয়ে পেটাল কুবি ছাত্রলীগ

আবুধাবি ক্রিকেট ক্লাব অ্যান্ড স্পোর্টস হাবের সিইও ম্যাট বাউচার বলেছেন, ‘গোটা বিশ্বে সত্যিকারের দর্শনীয় আন্তর্জাতিক ক্রিকেট প্রদর্শনের জন্য ২০১৯ সালে আমরা আমাদের অংশীদার আবুধাবি স্পোর্টস কাউন্সিল ও আবুধাবি সাংস্কৃতিক-পর্যটন অধিদপ্তরের সঙ্গে কৌশলগত অঙ্গীকার করেছিলাম। বিশ্ব ক্রিকেটের জন্য আরেকটি সৃজনশীল ইভেন্ট আয়োজনে আমরা উন্মুখ হয়ে আছি।’

টি-টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বলেছেন, ‘গত বছরের আবুধাবি টি -টেন ছিল ক্রিকেট ও বিনোদনের নিখুঁত সংমিশ্রণ। আমরা এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন দুটি দলকে অন্তর্ভুক্ত করছি, আবারও কিছু সেরা খেলোয়াড় ও কোচদের স্বাগত জানাচ্ছি। আসন্ন সপ্তম আসরের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে আমরা ২০২৩ সালে আরও বড় একটি আসর আয়োজনের অধীর অপেক্ষায় আছি।’

ট্যাগ: ক্রিকেট
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9