স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

০৫ মার্চ ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিচার শুরু

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের বিচার শুরু © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এদিন আল-আমিন আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। 

রোববার (৫ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। 

শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আল আমিন তাকে নির্যাতন ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত বছরের ১ সেপ্টেম্বর মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন ইশরাত। পরদিন ২ সেপ্টেম্বর অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত আশরাফুলের

৬ সেপ্টেম্বর আত্মসমর্পণের পর আল আমিনকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই বছরের ৭ সেপ্টেম্বর পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ অনুযায়ী প্রতি মাসে ১ লাখ টাকা ভরণপোষণ দাবি করে ঢাকার আদালতে আরেকটি মামলা করেন ইশরাত।।

গত ২ ফেব্রুয়ারি তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9