সাকিবের ডাকে পাপন হোটেলে গিয়ে জানলেন, বিজ্ঞাপনে গেছে

০৩ মার্চ ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান

নাজমুল হাসান পাপন ও সাকিব আল হাসান © সংগৃহীত

ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শুরুর আগে জরুরি সভা করতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টিম হোটেলে গিয়েছিলেন। গত সোমবার তিনি যখন অন্যদের নিয়ে সভায়, ক্রিকেটার সাকিব আল হাসান তখন একটি পণ্যের দূত হওয়ার অনুষ্ঠানে। তাঁর সঙ্গে দেখা করার জন্য  আরেকদিন বেছে নিয়েছিলেন পাপন।

প্রথম ম্যাচ হারার পরদিন হোটেলে যেতে তাকে অনুরোধও করেছিলেন সাকিব। তবে এদিন আরেকটি বিজ্ঞাপনী কাজে ব্যস্ত সাকিব। এদিনও তাই তাদের দেখা হয়নি। তবে এতে সমস্যা দেখছেন না বিসিবি সভাপতি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গত বুধবার তিন উইকেটে হারে বাংলাদেশ। বৃহস্পতিবার টিম হোটেলে যান বিসিবি সভাপতি। 'সাহস দেয়ার জন্য' গিয়েছিলেন তিনি। তবে মূল কারণ সাকিবের অনুরোধ।

তিনি বলেন 'আমার আসার কারণ একটাই। প্রথম যখন আসছিলাম, তখন সাকিবকে পাইনি। তাই তার অনুরোধে দ্বিতীয় দিন আসলাম। আসলে আসছিলাম ওদের সাহস দিতে।’ তবে সাকিবকে আর পাননি।

পরে তিনি জানিয়েছেন, সাকিব অন্য জায়গায় থাকায় ফোনে তার সঙ্গে আলাপ সেরেছেন। বলেন, ‘আমি এখানে আসব জেনে ও ফোন করে বলল, বাইরে। ওর আসতে দেরি হবে। আমাকে বলছিল, ৯টার পরে  আসেন। তাকে বললাম, তুমি যখন কাজে আছ থাক। আমি এমনিই এসেছি ওদের সঙ্গে কথা বলে যাচ্ছি। তোমার সঙ্গে রাতে ফোনে কথা বলব।’

এর আগে সোমবার সাকিবের দেখা না পেয়ে বলেছিলেন, ‘সাকিব ফোন করেছিল। বলেছে এয়ারপোর্ট থেকে সোজা অনুশীলনে গেছে। ওর স্যুটকেস গুছানোর আছে। ও আমাকে বলেছে, কাল কি দেখা করতে পারি, আজ কাজ আছে। 

কয়েকদিন আগে সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কের ফাটলের বিষয়টি সামনে নিয়ে আসেন বোর্ড সভাপতি। ড্রেসিংরুমের পরিবেশও অস্বাস্থ্যকর বলে তিনি জানিয়েছিলেন। পরে বলেন, সাকিব-তামিমের বিরোধ তার শোনা কথা। তবে সাক্ষাতকারে বলা কথাগুলোকে অস্বীকার করেননি।

সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9