রোনালদোর তিন ম্যাচে দুই হ্যাটট্রিক, শীর্ষে আল নাসের

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নিতেই বদলে গেল আল নাসের। রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে লিগে শীর্ষস্থানে উঠে এসেছে দলটি। এ নিয়ে সৌদি লিগে মোট ৮টি গোল করে ফেললেন রোনালদো। যার মধ্যে হ্যাটট্রিকের সংখ্যা দুটি। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সিআরসেভেন। সৌদি আরবের প্রো লিগে দামাক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসের। ম্যাচের সবগুলো গোলই এসেছে রোনালদোর পা থেকে।

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের

রোনালদো তার প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ এই তারকা। এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

এই জয়ের পর ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠেছে নাসের। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল ইত্তিহাদ।

আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন, দেখে নিন স্কোয়াড

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন এই ফরোয়ার্ড। সৌদির ক্লাবে আসার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9