বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন, দেখে নিন স্কোয়াড

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন © সংগৃহীত

আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ ঢাকায় ও তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ইংলিশদের এই সফরে থাকছে না কোনও টেস্ট ম‌্যাচ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা। দীর্ঘ ৭ বছর পর ঢাকায় এসেছেন ইংল‌্যান্ড জাতীয় ক্রিকেট দল।  

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ঘোষণা করেছিল ১৪ সদস্যের স্কোয়াড। তখন বলা হয়েছিল, দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচ থেকে আরও একজন ক্রিকেটার নেওয়া হবে। তবে আপাতত সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের স্কোয়াডে কাউকে খেলালেও তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। জাতীয় দলের বেঞ্চে বসে থাকার চেয়ে টুর্নামেন্টে খেলাকেই বেশি জরুরি মনে করছেন নির্বাচকরা। যেহেতু ঘরের মাঠে সিরিজ, তাই যেকোনো মুহূর্তে চাইলেই কাউকে স্কোয়াডে যুক্ত করা সম্ভব। তাই স্কোয়াডে ঢোকার সম্ভাবনায় থাকা ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহানরা ইতোমধ্যেই চলে গেছেন বিসিএল খেলতে।  

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২ টায়। ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল৷ চট্টগ্রামে হবে প্রথম টি-টোয়েন্টিও। এই ফরম্যাটের বাকি দুই ম্যাচ ঢাকায়। ২০ ওভারের ম্যাচগুলো শুরু হবে বেলা ৩ টায়।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

আরও পড়ুন: অনুশীলনে সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়ালেন মেসি

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9