সাত বছর পর সিরিজ খেলতে ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ঢাকায় ইংল‌্যান্ড জাতীয় ক্রিকেট দল

ঢাকায় ইংল‌্যান্ড জাতীয় ক্রিকেট দল © সংগৃহীত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ৭ বছর পর ঢাকায় এসে পৌঁছেছে ইংল‌্যান্ড জাতীয় ক্রিকেট দল।  শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।

ইংলিশদের এই সফরে থাকছে না কোনও টেস্ট ম‌্যাচ। একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ।

ম্যাচ সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে দুই দলের প্রথম ওয়ানডে। মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একই মাঠে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দলই ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন: ঢাবি-মেডিকেলে সুযোগ হলেও পড়া হয়নি ইস্ট ওয়েস্টের স্বর্ণজয়ী সামিয়ার।

এছাড়া চট্টগ্রামেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

উল্লেখ্য এর আগে সবশেষ ২০১৬ সালে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল।

ইংল্যান্ড ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডুকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, ক্রিস ওকস, মার্ক উড।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ২৭ সেপ্টেম্বর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9