টস জিতে ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

০৬ জানুয়ারি ২০২৩, ০২:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে আজ শুক্রবার (৬ জানুয়ারি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

টস জিতে মাশরাফি বলেন, 'আমরা ভালো অনুশীলন করছি, দলে ভালো অলরাউন্ডার আছে, বিদেশি খেলোয়াড়রাও এখানে আছে।'

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, 'প্রথমে ব্যাট করতে পেরে খুশি। স্কোরবোর্ডে একটি ভালো রান যোগাড় করতে হবে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা করছি ছেলেরা ভালো করবে। ১৪০-১৫০ এর উইকেট মনে হচ্ছে, সেটাই করতে চাই।'

শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায়। দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়। প্রতি শুক্রবার প্রথম ম্যাচ বেলা আড়াইটা ও দ্বিতীয় ম্যাচ ৭টা ১৫ মিনিটে হবে।

আরও পড়ুন: মেসিকে বরণ করে নেইমারের টুইট

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন, উসমান খান (উইকেটকিপার), মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9