মেসিকে প্রেসিডেন্ট দেখতে চায় ৪৪ শতাংশ মানুষ

২৯ ডিসেম্বর ২০২২, ০৫:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বিশ্বকাপ হাতে লিওনেল মেসি

বিশ্বকাপ হাতে লিওনেল মেসি © সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে এবার তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ে কাতার বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী মেসির ভূমিকাই বেশি। নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।

মেসিদের বিশ্বকাপ জয়ের ১০ দিন পরও আর্জেন্টিনায় চলছে উৎসব। এই উৎসবকালে আর্জেন্টাইনরা দাবি করেছেন মেসিকে দেশটির প্রেসিডেন্ট করার। তারা মেসিকে প্রেসিডেন্ট পদে ভোট দিতে প্রস্তুত। আর্জেন্টিনার তথ্য-বিশ্লেষণী ও জনমত জরিপ প্রতিষ্ঠান ‘জ্যাকোব্বে অ্যান্ড অ্যাসোসিয়াদোস’এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত ১৮ ডিসেম্বর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর এই প্রতিষ্ঠানটি এ জরিপ চালায় বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’। জরিপে উঠে এসেছে, মেসিকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে প্রস্তুত দেশটির উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক।

আরও পড়ুন: পিএসজিতে নেইমারের পঞ্চম লাল কার্ড

মার্কা’র খবরে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৪৩.৭ শতাংশ আর্জেন্টাইন নাগরিক মেসিকে দেশের প্রেসিডেন্ট পদে দেখতে তাঁকে ভোট দিতে চান। ৩৭.৮ শতাংশ নাগরিক অবশ্য এই মতের বিপক্ষে। ১৭.৫ শতাংশ আর্জেন্টাইন মেসিকে ভোট দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন। আর ০.৯ শতাংশ আর্জেন্টাইন এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেননি কিংবা উত্তর দেননি।

মার্কা আরও জানিয়েছে, জরিপে আর্জেন্টিনার রাজনীতিবিদদের চেয়ে বেশি ভোট পেয়েছেন মেসি। পিএসজি তারকা একাই পেয়েছেন ৩৬.৭ শতাংশ ভোট।

রাজনীতিবিদদের মদ্ধ্যে দেশটির রাজধানী বুয়েনস এইরেসের ফেডারেল ডেপুটির দায়িত্ব পালন করা হাভিয়ের মিলেই পেয়েছেন ১২ শতাংশ ভোট।সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার পেয়েছেন ১১.৩ শতাংশ ভোট। রাজনৈতিক দল রিপাবলিকান প্রপোজালের প্রধান ও মরিসি মাক্রি প্রেসিডেন্ট থাকতে নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পালন করা প্যাট্রিসিয়া বুলরিখকে ৮.৮ শতাংশ ভোট দিয়েছেন। ৬.৯ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মরিসিও মাক্রি। বর্তমান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ পেয়েছেন ১.৩ শতাংশ ভোট।

পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
পশুবাহী গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠ…
  • ১৯ মে ২০২৬
মসজিদে হামলা চালিয়ে ৩ মুসল্লিকে হত্যা অতপর...
  • ১৯ মে ২০২৬
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081