ক্রিকেটে টাইগারদের সাফল্য দিয়ে শুরু, ফুটবলে পেলের বিদায়ে বছর শেষ

২৯ ডিসেম্বর ২০২২, ০৩:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ক্রিকেটে টাইগারদের সাফল্য দিয়ে শুরু, ফুটবলে পেলের বিদায়ে বছর শেষ

ক্রিকেটে টাইগারদের সাফল্য দিয়ে শুরু, ফুটবলে পেলের বিদায়ে বছর শেষ © সংগৃহীত

দেখতে দেখতে সমাপ্তি হলো আরও একটি বছর। রেখে আসা ২০২২ সালটা অবিশ্বাস্য কেটেছে ক্রীড়াপ্রেমীদের। বছরের শুরুতে বড় কোনো টুর্নামেন্ট না থাকলেও বছর জুড়ে পুরো বিশ্ব মুখিয়ে ছিল ক্রিকেট, ফুটবল, টেনিসের মত বড় আসরগুলোতে। বছরের শেষে কাতার ফুটবল বিশ্বকাপ যেন আরও পূর্ণতা দিয়েছে বছরটায়। খেলার মাঠের অর্জন, অঘটন, চমক কিংবা বিদায়ের সুরটা ঘিরেই ছিল বছরটা। লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান। অন্যদিকে বছরের শেষে ফুটবল কিংবদন্তি পেলের বিদায়। 

ক্রিকেটে বাংলাদেশের সাফল্য
২০২২ সালের বছরটা শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট জয় দিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে মহাকাব্যিক টেস্ট জয় দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর ঘরের মাটিতে ভারতের কাছে তিন উইকেটের হৃদয় বিদারক হারের মধ্যে দিয়ে বছর শেষ করে টাইগাররা। যখন বাংলাদেশ আরেকটি ঐতিহাসিক টেস্ট জয় স্বপ্ন দেখছিলো। ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যেই  নিজেদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ দল । এ বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের মধ্যে দিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে তারা। এ জন্য ২০২২ সালে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ ছিল।

৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের
বছরের শেষ ভাগে ঘরের মাঠে ভারতকে টানা দ্বিতীয়বারের মত তিন ম্যাচের সিরিজে হারানো। ৭ বছর পর ভারতের বিপক্ষে সিরিজ বাংলাদেশের। সাত বছর আগে সবশেষ বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল ভারত। সেই সিরিজে ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০১৫ সালে ঐতিহাসিক সেই সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তরুণ পেসার তাসকিন আহমেদের। তবে চলতি এ সিরিজটা নিজের করে নিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে দলকে খাদের কিনারা থেকে তুলে অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন। আজও ব্যাটে-বলে রাঙালেন।

৭ বছর পর ভারতের বিপক্ষে আরেকটি সিরিজ জয় টাইগারদের

আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট পায় আফ্রিকার দেশ সেনেগাল
আফ্রিকান নেশন্স কাপের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। ৩২ বছর শিরোপার অপেক্ষায় ছিল সেনেগাল। কাছে গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। তবে ২০২২ সালে সে অপূর্ণতা ঘুচেছে সাদিও মানেদের। মিশরকে হারিয়ে প্রথমবার ট্রফিটা ঘরে নিয়ে ফিরেছেন আলিও সিসের শিষ্যরা। সাদিও মানের জাদুতে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট পায় তেরেঙ্গা লায়ন্সরা। সাদিও মানে জিতেন টানা দ্বিতীয় বার আফ্রিকান বর্ষসেরার মুকুট। 

১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা মাদ্রিদের
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের দাপুটে বজায় ছিল এই বছরও। অবিশ্বাস্যভাবেই এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পিসিজি, চেলসি ও সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে।

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে যায় মাদ্রিদ। বিশেষ করে ম্যানসিটির বিপক্ষে বেনজিমাদের জয় ছিল সিনেমার গল্পের মতো। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশিবার বিজয়ীদের হার না মানার মানসিকতা মন জয় করেছে সবার।

করিম বেনজেমার হাতে হাতে উঠেছে প্রথম ব্যালন ডি’অর
প্যারিসে আলো ঝলমলে রাতে করিম বেনজেমার হাতেই উঠল ব্যালন ডি’অর ট্রফি। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার এই ট্রফিটি জিতছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার। সেই মৌসুমে কেবল চ্যাম্পিয়নস লিগেই ১৫ গোল করেছিলেন বেনজেমা।

চোখে সোনালি ফ্রেমের চশমা ও শাদা শার্টের ওপর কালো স্যুট পরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেনজেমা। অনুষ্ঠান স্থলে আসার পর থেকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল এই রিয়াল মাদ্রিদ তারকাকে। বেনজেমা পুরস্কারটি নেন তাঁর স্বদেশী ও গুরু কিংবদন্তি জিনেদিন জিদানের হাত থেকে। 

জিদানের হাত থেকে পুরস্কারটি নেন বেনজেমা

বাংলা ওয়াশ সিরিজ জিতল পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজে নিজেদের শক্তির মত্তার প্রমাণ দিয়েছে বাবর আজমের দল। নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় শিরোপা জিতল পাকিস্তান। ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকিটে হারায় পাকিস্তান।

 

শ্রীলঙ্কা ষষ্ঠবার তুলে ধরেছিল এশিয়া কাপের শিরোপা
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দলই। সেই পাকিস্তান ও শ্রীলঙ্কাই মুখোমুখি হয় ফাইনালে। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠ বারের মত এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে দাসুন শানাকার দল। জনগণ কর্তৃক লংকান সরকারের পতনের ডামাডোলে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গিয়েছিল শ্রীলংকা। এবং সেখানে লংকানদের বাজিমাত।

ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে বিশ্বকাপের দ্বিতীয় ট্রফিটা ঘরে তুলেছে ইংল্যান্ড
গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রেখেছিল পাকিস্তান। ঠিক পঞ্চাশ ওভারের ১৯৯২ আসরের মতো। প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়ে যাওয়ায় ৩০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি দেখাতে চেয়েছিলেন বাবর আজমরা।

কিন্তু ইতিহাস ফিরে আসেনি। বরং ৫ উইকেটের সহজ জয়ে পাকিস্তানের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।  অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১২ বছর পর পাকিস্তানকে হারিয়েই ক্রিকেটের ক্ষুদ্র এই ফরম্যাটে বিশ্বকাপের দ্বিতীয় ট্রফিটা ঘরে তুলেছে তারা।  

সাফজয়ী নারী ফুটবলারদের উৎসবে রঙিন বাংলাদেশ
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের ফুটবলের জন্য দিনটি ছিল রঙিন। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় যেদিন সাবিনা-সানজিদারা প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিলেন, সেদিন থেকেই অপেক্ষা।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন দিশা বিশ্বাস

সময়ের সাথে চ্যাম্পিয়নদের ফেরার সেই অপেক্ষা বেড়েছে বহুগুণ। কখন দেশে ফিরবেন। তাদের জন্য যে আয়োজনের কমতি নেই। হাজার হাজার ফুটবলভক্ত তাদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে থাকেন। তারা নারী ফুটবলারদের নাম দিয়ে স্লোগান দিচ্ছিল।

পুরো দেশজুড়ে চলেছে এই শিরোপা উৎসব। চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের পরিবারকে অনেকেই শুভেচ্ছা দিয়েছেন। প্রধানমন্ত্রী সাফ শিরোপা জয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, সংস্থা সাবিনাদের সংবর্ধনা দেয়। আসরে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই ইভেন্টে বাংলাদেশ ২৩ গোলের বিপরীতে ফাইনালে মাত্র একটি গোল হজম করেছে।

বিটিআরসি তাদের জন্য একটি ছাদখোলা বাস প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়। বাসটিতে ফুটবলারদের ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুটবল ধারণ করা বড় ছবি দিয়ে সাজানো হয়েছে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গেছে সাফজয়ী মেয়েরা।

নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

৩৬ বছর পর শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা
দীর্ঘ ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির হাত ধরে শিরোপার খরা কাটল লাতিন দেশটির। সেই ১৯৮৬ সালে ম্যারাডানো দিয়েছিলেন বিশ্বকাপ উপহার। এরপর ২০২২ সালে শিরোপা উপহার দিলেন আরেক মহাতারকা লিওনেল মেসি। পতাকা, টুপি এবং দেশের আইকনিক নীল-সাদা জার্সি নিয়ে আর্জেন্টাইনরা ফাইনালে জয়ের কয়েক মিনিটের মধ্যে বুয়েনস আয়ার্সের কেন্দ্রস্থল এবং অন্যান্য আইকনিক স্পট দখল করে নেয়। একই সময়ে দেশজুড়ে আরও অনেক স্থানে আনন্দ, উল্লাস ও উদযাপন ছড়িয়ে পড়ে।

শুরুতেই আর্জেন্টিনার হোঁচট সৌদি আরবের কাছে। মরক্কো তরতরিয়ে উঠে গিয়েছিল সেমিফাইনালে, বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের এবারও ফিরতে হয়েছে খালি হাতে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে শেষবার দেখে ফেলেছে বিশ্বকাপ। ব্রাজিলের হেক্সা মিশন পূরণ হয়নি এবারও। আর্জেন্টিনা প্রথম ম্যাচে হোঁচট খেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ নিয়েই কাতার ছেড়েছে। লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টাইনদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। যে ট্রফির জন্য মেসির আজন্ম অপেক্ষা ছিল। ফুরিয়েছে এবার কাতারের লুসাইল স্টেডিয়ামে।

ফিরে দেখা কাতার বিশ্বকাপ: জাপান-মরক্কো রুপকথা, মেসির হাতে বিশ্বকাপ ও অন্যান্য

ফুটবল কিংবদন্তি পেলের বিদায়
বছরের শেষে ফুটবল কিংবদন্তি পেলের বিদায়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। পেলের নামের পাশে তিনটি বিশ্বকাপ। সেইসাথে একের পর এক ট্রফি, সম্মান এবং অগণিত স্মৃতি। পেলের মৃত্যুতে শুধু ফুটবলের একটা যুগেরই শেষ হলো না, পেলে বনাম ম্যারাডোনার চিরাচরিত সেই লড়াইয়েরও অবসান হলো।

ফুটবল ইতিহাসে পেলেই একমাত্র ব্যক্তিত্ব যিনি তিনবার দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। মাত্র ১৬ বছর বয়সে খেলেছেন ব্রাজিলের জাতীয় দলে। আর ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ্বকাপে ৪ ম্যাচে ৬ গোল করে ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ। হয়ে গেলেন সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী। ব্রাজিলের এই কিংবদন্তি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। পেলে চলে গেলেন ঠিক, কিন্তু ফুটবল যতদিন থাকবে তিনি ততদিন অমরই থেকে যাবেন।

তিনটি বিশ্বকাপ হাতে ব্রাজিল কিংবদন্তী।

রাজধানীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা
  • ১৯ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানারআপ নজরুল বিশ্ববিদ…
  • ১৯ মে ২০২৬
‎জাবিতে সাংবাদিকদের হেনস্তা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মে ২০২৬
ওসমানী মেডিকেলের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক আহমদ রিয়াদ চৌধুরী
  • ১৯ মে ২০২৬
বদলে যাচ্ছে র‌্যাবের কার্যক্রম, পাল্টাচ্ছে নামও
  • ১৯ মে ২০২৬
প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি কোর্স…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081