ক্ষমা চাইলেন মেসি

২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
ভক্তদের মাঝে বিশ্বকাপের ট্রফি হাতে লিওনেল মেসি

ভক্তদের মাঝে বিশ্বকাপের ট্রফি হাতে লিওনেল মেসি © সংগৃহীত

কাতার বিশ্বকাপ যেন আশীর্বাদ হয়ে এসেছিল মেসিদের জন্য। কারণ দশদিন আগে গত ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর কাতার থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরেছে লিওনেল স্কালোনির শীর্ষরা।

বিশ্বকাপ শিরোপার পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার ও সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের পুরস্কারও ঘরে তুলেছে তিন আর্জেন্টাইন।

লিওনেল মেসিদের বিশ্বকাপ জেতার দশ দিন গত হলেও এখনও আর্জেন্টিনায় উৎসবের আমেজ কাটেনি। আর্জেন্টাইন তারকা শিরোপা জেতার আনন্দ ভাগাভাগি করছেন ভক্তদের সঙ্গে।

এরই মধ্যে অনেক খেলোয়াড় নিজ নিজ ক্লাবের ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে লিওনেল মেসি এখনও পিএসজিতে যোগ দেননি। নিয়েছেন বাড়তি ছুটি।

মেসি এবারের ক্রিসমাস কাটিয়েছেন নিজ শহর রোজারিওতে। নতুন বছরকেও বরণ করবেন সেখানেই। এদিকে মেসিকে ঘিরে তার জন্মস্থানে ভিড় করছেন ভক্তরা। মেসিও সময় দিচ্ছেন ভক্তদের। তবে সব ভক্তদের সময় দিতে পারছেন না ব্যক্তিগত ও পারিবারিক কারণে।

তাই জন্মস্থান রোজারিওর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। বলেছেন, রোজারিওর সকলকে অভিবাদন জানাচ্ছি। আপনারা যে ভালোবাসা আমাদের প্রতি সর্বদা দেখিয়েছেন, বিশেষ করে বিশ্বকাপ জিতে ফেরার পর তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্ষমা করবেন, আপনাদের সকলের সঙ্গে বিজয়ের মুহূর্ত ভাগাভাগি করা সম্ভব হয়নি।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9