ডমিঙ্গোর পদত্যাগ

২৮ ডিসেম্বর ২০২২, ১১:২৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
ডমিঙ্গোর পদত্যাগ

ডমিঙ্গোর পদত্যাগ © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করলেন। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সিরিজের পরই ক্রিসমাসের ছুটিতে গিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। এবার ফিরেই প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। 

মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিসিবিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সাউথ আফ্রিকান কোচ।

ডমিঙ্গোর পদত্যাগের বিষয় নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি বিসিবি। অবশ্য দুদিন আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ দলের কোচিং প্যানেলে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তিন-চার বছরের পরিকল্পনা। এটার জন্য যদি পরিবর্তন দরকার হয়, তাহলে পরিবর্তন আসবে।’

ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার দিনই বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন, জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে। পরের দিন সেটি স্বীকার করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। যদিও হেড কোচ পদ ছাড়তে পারেন, পরিষ্কারভাবে সেটি তখন বলেননি তারা।

সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় এই কোচের কাজেই দায়িত্ব ছেড়ে দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও ওয়ানডে ও টেস্টে ডমিঙ্গোর কাঁধেই দায়িত্ব রাখতে চেয়েছিল বিসিবি। এবার নিজে থেকেই বিসিবির চাকরি ছেড়ে দিলেন এই কোচ।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9