শৈশবের চড়ুই-ভাতি ফিরিয়ে আনলেন সাকিব

২৭ ডিসেম্বর ২০২২, ১১:১৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
শৈশবের চড়ুই-ভাতি ফিরিয়ে আনলেন সাকিব

শৈশবের চড়ুই-ভাতি ফিরিয়ে আনলেন সাকিব © সংগৃহীত

বাংলাদেশ-ভারত সিরিজ শেষ করেই মাগুরায় পরিবারকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব। দ্বিতীয় টেস্ট চারদিনে শেষ হওয়ায় বাড়তি ছুটি পেয়েছে ক্রিকেটাররা। সেই বাড়তি ছুটিরই যেন সর্বোত্তম ব্যবহার করছেন সাকিব। পরিবারের সদস্যদের সঙ্গে নিজ এলাকায় ফুরফুরে মেজাজে সময় পার করছেন এই অলরাউন্ডার। শুধু বাড়িতে যাওয়াই নয়, সেখানে ছুটিয়ে পিকনিক মুডে সময় কাটাচ্ছেন সাকিব পরিবার। বাড়িতে বিশেষ রান্নাবান্নার আয়োজন করেছেন তিনি। এমনকি শৈশবের চড়ুই-ভাতি ফিরিয়ে আনলেন সাকিব। 

সোমবার (২৬ ডিসেম্বর) পিকনিক করেছেন সাকিব দম্পতি। সেখানে তার জন্য গরুর মাংস রান্না করেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।

অন্যবার ছুটি কাটাতে সাকিব ছুটে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার স্ত্রী শিশির এবং তার সন্তানরা এসেছেন বাংলাদেশে। তাদের নিয়েই সাকিব চলে গেলেন নিজের গ্রামের বাড়িতে। সঙ্গী হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তিন সন্তান।

রান্না করা ও চুলায় আগুন দেওয়ার ছবি তুলে নিজের ওয়ালে পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। সেখানে তিনি লিখেছেন, যখন শশুরবাড়ি আসা হয়, তখন এটা পিকনিকই এবং এখানে আমার অতিপ্রিয় গরুর মাংস রান্না। 

স্ত্রী-সন্তানদের নিয়ে মাগুরায় পরিবারের সঙ্গে পিকনিকে ব্যস্ত সাকিব


যে রান্নায় হাত লাগাতে দেখা গেছে সাকিবপত্নী শিশিরকেও।

আরও পড়ুন: জাতীয় দলের খেলা চলাকালে আইপিএলে ছাড় নয়

ফেসবুকের সেই পোস্টে বেশ কয়েকটি ছবি সংযুক্ত করেন শিশির। যেখানে দেখা যায়, নিজের ছেলের সঙ্গে বাইকে বসে আছেন সাকিব। আবার রান্নায় সাহায্যও করছেন শিশিরকে। আর এভাবেই ব্যক্তিগত জীবনের অবসর সময়টুকু উপভোগ করছেন তিনি। 

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাকিব এবং তার স্ত্রীর রান্না করার এসব ছবি।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে লম্বা সিরিজ শেষে আপাতত ক্রিকেট নিয়ে কোনও ব্যস্ততা নেই সাকিবের। নতুন বছরের শুরুতে বিপিএল দিয়ে মাঠে ফিরবেন সাকিব। আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের নবম আসর। সেখানে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9