ফাইনালে হারায় বিক্ষোভের মধ্যেই ফ্রান্সে ফুটবলারকে গুলি করে হত্যা

২৭ ডিসেম্বর ২০২২, ১০:২৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
খুন হওয়া আদেল সান্তানা মেন্ডি

খুন হওয়া আদেল সান্তানা মেন্ডি © ইন্টারনেট

কাতার বিশ্বকাপের ফাইনালে হারের ঘোর কাটেনি ফ্রান্সের। এর মধ্যেই দেশটিতে গুলি করে খুন করা হয়েছে এক ফুটবলারকে। মার্সেইয়ের একটি এলাকায় তাকে গুলি করা হয়েছে। খুন হওয়া আদেল সান্তানা মেন্ডির বয়স ২২ বছর।

ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে গত জুনে যোগ দিয়েছিলেন আদেল। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সেটি এখনও জানায়নি পুলিশ। আদেলের ক্লাব ওবানিয়া একটি পোস্টে লিখেছে, ‘বিরাট একটা শূন্যস্থান তৈরি হল। আদেল আমাদের একজনই থাকবে। ওর পরিবারকে সমবেদনা।’

আদেল মার্সেইয়ের যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন। ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন ও ল্যাংনেতে খেলেছেন। অ্যান্ডোরার কিছু ক্লাবেও খেলেছেন তিনি। আদেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। তার জন্ম ফ্রান্সে হলেও বাবা-মা সেনেগালের। ফ্রান্সের ক্লাবেই এত দিন খেলতেন তিনি।

আরো পড়ুন: আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে দলে রাখবে না অ্যাস্টন ভিলা

বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকে বিক্ষোভ চলছে ফ্রান্সজুড়ে। তাদের সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আর্জেন্টিনার সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে নিয়েও জিততে পারেনি। এ হার মানতেই পারছেন না সমর্থকরা। প্যারিস-সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখানো হয়।

মধ্য প্যারিসের গার দ্য লে স্টেশন লাগোয়া কুর্দিস সাংস্কৃতিক কেন্দ্রের কাছে রেস্তরাঁ এবং সাঁলোতে ৬৯ বছরের বৃদ্ধের গুলিতে তিন জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তার পরই বৃদ্ধকে ধরে ফেলে পুলিশ। সংবাদ সংস্থা এএফপি জানায়, বৃদ্ধ পুলিশের কাছে জানিয়েছেন, তিনি বিদ্বেষ থেকেই গুলি চালিয়েছিলেন। তিনি ফ্রান্সে বিদেশিদের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন।

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081