বাবরের সেঞ্চুরিতে চালকের আসনে পাকিস্তান

২৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক ও শান মাসুদ যথাক্রমে ৭, ২৪ ও ৩ রান করে আউট হলে চাপে পড়ে বাবর আজমের দল।

চারে ও পাঁচে ব্যাট করতে নামা বাবর আজম ও সরফরাজ আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এদিন টেস্টে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম। সরফরাজের সঙ্গে গড়েন বড় জুটি।

তবে দিনের একেবারেই শেষদিকে অর্থ্যাৎ ৮৬ তম ওভারে ৮৬ (১৫৩) রান করে আজাজ প্যাটেলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরে পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

সরফরাজ আউট হলে উইকেটে আসেন আাগা সালমান। ১৬ বলের মোকাবিলায় ৩ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেন এ ব্যাটসম্যান। অন্যদিকে ২৭৭ বলে ১৬১ রানে অপরাজিত রয়েছে ক্যাপ্টেন বাবর আজম। আর পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৭ রান।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে আজাজ প্যাটেল ও মিশেল ব্রাকওয়েল দুইটি করে উইকেট লাভ করেছেন। অপর উইকেটটি তুলে নিয়েছেন টিম সাউদি।

ট্যাগ: ক্রিকেট
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
পশুবাহী গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠ…
  • ১৯ মে ২০২৬
মসজিদে হামলা চালিয়ে ৩ মুসল্লিকে হত্যা অতপর...
  • ১৯ মে ২০২৬
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081