আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজকে দলে রাখবে না অ্যাস্টন ভিলা

২৬ ডিসেম্বর ২০২২, ১২:২৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ © ইন্টারনেট

বিশ্বকাপ শেষে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগের খেলা। বক্সিং ডেতে মাঠে নামছে লিভারপুল, আর্সেনাল, টটেনহাম। তবে বিশ্বকাপ নিয়ে আলোচনা থামছে না। বিশ্বকাপ শেষ হতে না হতেই খেলা শুরু নিয়ে চটেছেন টটেনহাম বস আন্তনিও কন্তে। 

ব্রেন্টফোর্ডের বিপক্ষে ফাইনাল খেলা ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস ও আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে খেলাবেন না ইতালিয়ান কোচ। আরও প্রভাব পড়ছে প্রিমিয়ার লিগে। অশ্নীল উদযাপনের জন্য আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্টন ভিলা। গোল ডটকমসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

আরো পড়ুন: মেসির ছবি দিয়ে টাকা ছাপার খবরটি ভুয়া

আজ লিভারপুলের বিপক্ষে মার্টিনেজকে ছাড়াই ক্লাবটি। ফাইনাল খেলে ক্লান্ত গোলরক্ষকের মাঠে না নামা অস্বাভাবিক নয়। তবে তিনি আলোচনায় আছেন বিশ্বকাপে আচরণের কারণে। গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে অশ্নীল অঙ্গভঙ্গি করেই ক্ষান্ত হননি, বিরামহীনভাবে কিলিয়ান এমবাপ্পেকে বিদ্রুপ করেছেন।

এমন আচরণকে অনেকেই বর্ণবাদের সঙ্গে তুলনা করেছেন। বিশ্বকাপে বিতর্কিত আচরণ সুযোগ করে দিয়েছে অ্যাস্টন ভিলাকে। যত দ্রুত সম্ভব তাকে বিদায় করে দিতে চাইছে। এ গোলরক্ষককে মাঠে নামালে বিরূপ পরিস্থিতির শিকার হওয়ার শঙ্কা রয়েছে। জানুয়ারিতেিই তাকে বিক্রি করতে চাইছে ভিলা। বিশ্বকাপে ভালো পারফর্ম করায় তার দামও এখন বেশ চড়া।

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081