এবার নিজের ভুল স্বীকার করলেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচের রেফারি

২৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পাওয়া সাইমন মার্চিনিয়াক

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পাওয়া সাইমন মার্চিনিয়াক © সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পান সাইমন মার্চিনিয়াক। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের এই হাইভোল্টেজ ম্যাচে ভুল সিদ্ধান্ত দিয়ে সমালোচনার চাপেই পড়ে যান তিনি। এবার সেই পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক নিজের ভুল স্বীকার করলেন। 

কাতারের লুসাইলে গত রবিবার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। যেখানে ১২০ মিনিটের লড়াই ৩-৩ শেষ হওয়ার পর গড়ায় টাইব্রেকারে। এই ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ফাইনাল ম্যাচ নিয়ে স্পোর্ট ডট পিএলকে দেওয়া সাক্ষাৎকারে পোলিশ রেফারি বলেন, অবশ্যই ফাইনাল ম্যাচে ভুল করেছি। মার্কোস আকুনার ট্যাকলের পর আমি ফ্রান্সের পাল্টা-আক্রমণ থামিয়ে দিয়েছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম একারণে যে ফাউলের শিকার হওয়া খেলোয়াড় বেপরোয়া না হয়ে যায়। আসলে কিছুই হয়নি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ভুল আমি করে ফেলেছি।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

তাছাড়া ফরাসি গণমাধ্যম যুক্তি দেখিয়েছিল, গোল হওয়ার সময় মাঠে আর্জেন্টিনার বদলি খেলোয়াড়েরা ঢুকে পড়েছিলেন। ফরাসি গণমাধ্যমের প্রশ্নের জবাবে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে করা একটি গোলের ভিডিও দেখিয়েছিলেন মার্চিনিয়াক। পোলিশ রেফারি তখন বলেন, ফরাসিরা এই ছবিটার কথা উল্লেখ করেননি। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাত খেলোয়াড় মাঠে ছিল।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেও রেফারিং নিয়ে তীব্র বিতর্ক হয়। মেসি রেফারিকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সেই দাবি মেনে রেফারিকে সরিয়ে দেয় ফিফা। এরপর বিশ্বকাপ ফাইনালের দায়িত্ব দেওয়া হয় মারচিনিককে। এই প্রথম বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করলেন পোল্যান্ডের রেফারি। তিনিও সমালোচনার মুখে পড়লেন। তবে তাতে আর্জেন্টিনার জয়ে কোনো দাগ পড়ছে না। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন মেসির আর্জেন্টিনা।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9