কাতারের আমিরের দেওয়া মেসির বিশতটি ১০ কোটিতে কেনার প্রস্তাব

২৫ ডিসেম্বর ২০২২, ১২:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বিশ্বকাপ দেওয়ার আগে মেসিকে বিশত পরিয়ে দেন কাতারের আমির

বিশ্বকাপ দেওয়ার আগে মেসিকে বিশত পরিয়ে দেন কাতারের আমির © ইন্টারনেট

কাতার বিশ্বকাপের ট্রফি হাতে তুলে দেওয়ার আগে লিওনেল মেসিকে বিশত পরিয়ে দিয়েছিলেন দেশটির আমির। এ নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। সেই পোশাকটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন ওমানের এক সংসদ সদস্য। এ জন্য যে দাম হাকিয়েছেন, তা চোখ কপালে ওঠার মতো। ১০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি ১০ কোটি ৫০ লাখ টাকা দিতে চান তিনি।

মেসিকে দেওয়া বিশতটি জাপানের নাজাফি কটন আর জার্মানির স্বর্ণের থ্রেড দিয়ে বানানো। এ ধরনের বিশত বানাতে সময় লাগে এক সপ্তাহ। কাতারের শীর্ষস্থানীয় বিশত প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এটি তৈরি করা। হালকা সুতা ও খাঁটি সোনা দিয়ে তৈরি ‘বিশত’ আরব অঞ্চলে মর্যাদার প্রতীক। শত শত বছর ধরে উচ্চ মর্যাদার ব্যক্তিরা এটি পরেন।

আরো পড়ুন: জমে উঠেও হয়নি, ঢাকা টেস্টেও বাংলাদেশের হার

কাতারের আমির যে বিশতটি মেসিকে দিয়েছিলেন তার দাম ২ হাজার ২০০ মার্কিন ডলার। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের বিশতটি বহুগুণ মূল্যবান মনে করছেন ওমানের সংসদ সদস্য আহমেদ আল-বারওয়ানি। তিনি বিশতটি কেনার প্রস্তাব দিয়ে বলেছেন, ‘বিশ্বকাপ জয় করায় ওমানের পক্ষ থেকে মেসিকে ধন্যবাদ। বীরত্ব ও প্রজ্ঞার প্রতীক বিশতটি। এটির বিনিয়মে ১০ লাখ মার্কিন ডলার প্রস্তাব করছি।

বিশত তৈরির প্রতিষ্ঠানটির অংশীদার আহমেদ আল-সালেম জানিয়েছেন, ফাইনালের পর বিশতের ক্রেতা বেড়েছে। দিনে ৮ থেকে ১০টি বিক্রি করলেও ফাইনালের পরদিন ১৫০টি পর্যন্ত বিক্রি করেছেন। একপর্যায়ে কিছু মানুষ দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল। তাদের সবাই আর্জেন্টাইন বলে মনে হয়েছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৯ মে ২০২৬
জাবি প্রক্টরের পদত্যাগ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বিচারের দ…
  • ১৯ মে ২০২৬
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
সৌদি আরবে ৮,০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রী মিলনের বিতর্কিত সাবেক সেই এপিএসের ডিপিই পরিচা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081