আইপিএলে প্রথমবারের মতো তিন বাংলাদেশি

২৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
আইপিএলে প্রথমবারের মতো তিন বাংলাদেশি

আইপিএলে প্রথমবারের মতো তিন বাংলাদেশি © ফাইল ছবি

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে খেলবে বাংলাদেশের তিন ক্রিকেটার। সর্বশেষ আসরে ভালো করায় দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে রেখে দেয়। আর সাকিব আল হাসান ও লিটন দাস নতুন করে নিলাম থেকে দল পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স শুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয়। এতে প্রথমবারের মতো বাংলাদেশের তিনজন একই আসরে আইপিএল মাতাবেন।

সাকিব আল হাসান আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন। টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি। তবে পুরনো ঠিকানা কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে।

সাকিবের মতোই লিটন দাসও নিলামের প্রথম ডাকে দল পাননি। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোনো ফ্রাঞ্চাইজি বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি। 

মাশরাফির হাত ধরে বাংলাদেশে আইপিএলের দরজা খোলে ২০০৯ সালে; কলকাতা তাকে নিয়েছিল। আব্দুর রাজ্জাককে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ও মোহাম্মদ আশরাফুলকে মুম্বাই ইন্ডিয়ান্স নেয় পরের বছর। তারই ধারাবাহিকতায় সাকিব, তামিম সুযোগ পেয়েছিলেন। সাকিবই কেবল টানা সুযোগ পেয়েছেন। তামিম ম্যাচ খেলার সুযোগও পাননি। এরপর মুস্তাফিজুর রহমান যোগ দিয়ে তালিকা লম্বা করেন। সেখানে এবার যোগ দিলেন লিটন। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close