দেশে ফিরে হঠাৎই কাঁদলেন মেসি

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। এই মুহূর্তে রোজারিয়োয় নিজের বাড়িতে ছুটি কাটাচ্ছেন তিনি। জমকালো করে বড়দিন কাটানোর পরিকল্পনা রয়েছে বিশ্বকাপজয়ী এ অধিনায়কের। এর মাঝেই একটি গল্প মন ছুঁয়ে গেল মেসির। সেই গল্প শুনে স্ত্রীর সঙ্গে কাঁদলেন তিনি। গল্পটি আর কারো নয়, মেসির নিজের জীবনের। পাল্টা ধন্যবাদ জানালেন গল্পলেখককে, যিনি কেঁদেছেন মেসির হোয়াটসঅ্যাপ বার্তা পেয়ে।

বিশ্বকাপ জয়ের পরে স্থানীয় আর্জেন্টিনার রেডিয়ো স্টেশন ‘আরবানা প্লে’-তে মেসির জীবনকাহিনি শোনানো হচ্ছিল। মেসির জীবনের ভিত্তিতে তৈরি করে সেই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘লিওনেল স্যুটকেস’। ছোটবেলায় আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় চলে যাওয়া, সেখানে বড় হওয়া এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠা—সব খুঁটিনাটি ঘটনাই তুলে ধরা হয় অনুষ্ঠানে।

সেই গল্পটি লিখেছেন হার্নান কাসকিয়ারি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ফুটবলজীবনে যে যে কঠিন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে মেসিকে, সবই তিনি ফুটিয়ে তুলেছিলেন সুন্দর ভাবে।

স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে প্রাতরাশের সময় সেই অনুষ্ঠান শুনছিলেন মেসি। দু’জনেই কেঁদে ফেলেন। এর পরেই মেসি ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেন গল্পলেখককে। তাকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোট পাঠান। লেখক হার্নানও মেসির বার্তা পেয়ে কেঁদে ফেলেছেন। একই অবস্থা অনুষ্ঠানটির সঞ্চালক অ্যান্ডি কুসনেটজফের।

আরও পড়ুন: বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমাচ্ছেন মেসি

এর মধ্যেই জানা যায়, নিজের দেশেই এ বার বড়দিন পালন করবেন মেসি। থাকবেন নিজের শহর রোজারিয়োতেই। তবে এক বিশেষ অতিথি থাকবেন তার সঙ্গে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে রোজারিয়োতে এসেছেন লুইস সুয়ারেজ। সঙ্গে বান্ধবী সোফিয়া বালবি এবং সন্তানদেরও নিয়ে এসেছেন সুয়ারেজ। এ বারের বড়দিনে মেসির বিশেষ অতিথি সপরিবার সুয়ারেজ়। রোজারিয়োর বাড়িতে সুয়ারেজের সঙ্গে বড়দিন পালন করবেন আর্জেন্টিনার অধিনায়ক।

বার্সেলোনায় খেলার সময় থেকেই সুয়ারেজ এবং মেসি ঘনিষ্ঠ বন্ধু। ফুটবল জীবনে যে কোনও বড় সাফল্য পেলে সঙ্গে সঙ্গে সুয়ারেজ়কে ভিডিও কল করে জানান মেসি। উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকারের সঙ্গে এখন এক ক্লাবে না খেললেও তাদের বন্ধুত্ব অটুট। বিশ্বকাপ জয়ের পর বিশেষ বড়দিন তাই প্রিয় বন্ধুর সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন মেসি।

সুয়ারেজ় ছাড়াও আরও কয়েক জন পরিচিত ক্রীড়া ব্যক্তিত্বকে দেখা যেতে পারে মেসির বড়দিনের পার্টিতে। স্পেনের প্রাক্তন মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা, আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার সার্জিয়ো আগুয়েরোও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। মেসির বড়দিনের পার্টিতে দেখা যেতে পারে বিশ্বজয়ী দলের একাধিক সতীর্থকেও। বাড়ির কাছেই কেন্টাকি কান্ট্রি ক্লাবে বড়দিন পালনের আয়োজন করেছেন মেসি।

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081