কাতার বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে জঘন্য বললেন রোনালদোর বোন

২০ ডিসেম্বর ২০২২, ০৬:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM

© সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে ফিরে গেছেন খালি হাতে। শুধু তাই নয়, শেষ দুই ম্যাচের প্রথম একাদশে কোচ ফার্নান্দো সান্তোস তাঁকে খেলাননি। মরক্কোর কাছে হেরে শেষ আটে বিদায় নেয় পর্তুগাল। এসব কারণে এই বিশ্বকাপ ভুলে যেতে চাইবেন সিআর সেভেন।

তার বোন কাতিয়া এভেইরা তো কাতার বিশ্বকাপকে ইতিহাসের 'জঘন্য' হিসেবে আখ্যা দিয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জিততে পারেননি রোনালদো। তবে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি এবার জিতে নিয়েছেন বিশ্বকাপ। পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার তিনি জিতে নিয়েছেন। কিন্তু কাতার বিশ্বকাপ রোনালদোকে কিছুই দিতে পারেনি একরাশ বিতর্ক আর বাজে স্মৃতি ছাড়া। ছোট ভাইয়ের এমন বিদায়ের পর মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা হয়তো মানতেই পারছেন না কাতিয়া।

আরও পড়ুন: ঢাবিতে আওয়ামী লীগ নেত্রীর ফোন নিতে গিয়ে ধরা ছিনতাইকারী

ইনস্টাগ্রাম স্টোরিতে কাতিয়া লিখেছেন, 'এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ ছিল... কিন্তু আমরা ভাগ্যবান এটা দারুণ একটা ফাইনাল ম্যাচ দিয়েছে আমাদের। কি চমৎকার ম্যাচ। আর্জেন্টিনাকে অভিনন্দন। ' টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফর্ম করা মেসি ফাইনালেও ছিলেন ভয়ংকর। জোড়া গোল করেছেন। তাকে নিয়ে কিছু না বললেও এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন কাতিয়া, 'এই বাচ্চাটা অসাধারণ। দারুণ একটা ভবিষ্যৎ তোমার অপেক্ষা করছে।

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9